১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৮:৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ইন্তেকাল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৩
বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ইন্তেকাল বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া


দীর্ঘ ১১ মাস ১৪দিন কোমায় থাকার পর গত ২৫ এপ্রিল মঙ্গলবার ভোর ৪টায় বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া (৭৬) নিউইয়র্ক সিটির ফ্লাশিং হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ভোলার সন্তান রুহুল আমিন গত বছরের ১১ মে সকাল সাড়ে ১১টায় কইুন্সের হিলসাইড এভিনিউতে ফাতেমা গ্রোসারির পাশ দিয়ে পথ চলার সময় ছিনতাইকারির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। সাথে সাথেই তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা শতচেষ্টা করেও ১১ মাস ১৪ দিন পর তার জ্ঞান ফেরাতে পারেনি। 

যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স’৭১’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আমিন ভূঁইয়া জ্যামাইকা হিলসাইডের ৮৭-৩২,১৬৬ স্ট্রীটে স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করতেন। ২৫ এপ্রিল মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাযা শেষে তার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ স্যালুট জানান। এ সময় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। 

২৬ এপ্রিল বুধবার সকালে তার কফিন বাংলাদেশে পাঠানো হবে। সাথে যাবেন তার স্ত্রী ও পুত্র-কন্যারা।

শেয়ার করুন