০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৬:৩৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


রাজধানীতে বিনা ওয়ারেন্টে নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধের দাবি বিএনপি'র
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৩-০৩-২০২৩
রাজধানীতে বিনা ওয়ারেন্টে নেতা-কর্মীদের গ্রেফতার  বন্ধের দাবি বিএনপি'র


রাজধানীতে বিনা ওয়ারেন্টে নেতা-কর্মীদের গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে মহানগর বিএনপি। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে সাক্ষাত শেষে মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে একথা জানান।

 তারা বলেন, ‘‘ কালকে রমজান শুরু হচ্ছে। আমরা দেখছি, ঢাকা মহানগরের বিভিন্ন থানায় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করা হচ্ছে, বিনা ওয়ারেন্টে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এর মধ্যে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব দলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, মহানগরী উত্তরের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান চেয়ারম্যান, মোহাম্মদ আলীসহ এমনিভাবে অনেককে গ্রেফতার করা হয়েছে কোনো ওয়ারেন্ট ছাড়াই। এটা কেনো করা হচ্ছে?  আমরা পুলিশ কমিশনার সাহেবকে বলেছি, এভাবে গ্রেফতার বন্ধ করতে হবে, এভাবে গ্রেফতার করা যাবে না। যদি কারো নামে সুনির্দিষ্টভাবে ওয়ারেন্ট থাকে, ওয়ারেন্ট দেখান.. আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু বিনা ওয়ারেন্ট এভাবে গ্রেফতার গ্রহনযোগ্য নয়।”

সম্প্রতি বনানী ক্লাবের একটি সামাজিক অনুষ্ঠান থেকে দলের ৫৩জন এবং রাওয়া ক্লাব থেকে ৩২ জন নেতা-কর্মীর গ্রেফতারের ঘটন্ াতু্লে ধরেন মহানগরের নেতারা।

আমান উল্লাহ আমান বলেন, ‘‘ আপনারা দেখেছেন, কয়েকদিন আগে বনানী ক্লাব থেকে আমাদের মুন্সিগঞ্জ বিএনপির ৫৩জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বনানী ক্লাবে একটা সামাজিক অনুষ্ঠানে তারা হয়েছিলো। মুন্সিগঞ্জের একজন নেতা তিনি হজ্বে যাবেন সেই তিনি তার এলাকার নেতা-কর্মীকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে থেকে আপনারা দেখেছেন কিভাবে রাতে ৫৩জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাওয়া ক্লাব থেকে ৩২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হিেয়্ছলো। আমরা কমিশনারকে এ বিষয়গুলো অবহিত করেছি।”

আবদুস সালাম বলেন, ‘‘ বিএনপি একটি বৃহত্তর গণতান্ত্রিক দল। আমরা কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি নই যে, কোথাও বসতে পারব না। কোনো রেস্টুরেন্টে বসতে পারব না, কোনো সভা করতে পারব না- সেখানে গিয়ে পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করছে-এটা হয় না। আমরা কমিশনারকে এই বিষয়টার অবহিত করেছি যে, এভাবে যেন গ্রেফতার করা না হয়।”


‘রাজধানীর ৫০ থানায় ইফতার পার্টি’

ঢাকা মহানগরের ৫০টি থানায় ইফতার পার্টি করবে বিএনপি। এর মধ্যে ঢাকা দক্ষিনে ২৪টি এবং উত্তরে ২৬ টি।এর একটি তালিকা পুলিশ কমিশনারকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর দক্ষিনের আহ্বায়ক আবদুস সালাম।


তিনি বলেন, ‘‘ আপনারা জানেন যে, প্রতিবছর আমরা ঢাকা মহানগরীতে ইফতার পার্টির আয়োজন করি।এবারও আমরা এই আয়োজন করবো। এই আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতি সভাও হয়। আমরা ইফতারের আয়োজনের একটা তালিকাও কমিশনারকে দিয়েছি। আমরা বলেছি এগুলো যাতে শান্তিপূর্ণভাবে হয়, নেতা-কর্মীরা যাতে হয়রানি শিকার না হয় সে বিষয়ে কমিশারের সহযোগিতা আমরা চেয়েছি।”

বৈঠকে ডিএমপি কমিশনারের সাথে যুগ্ম কমিশনারসহ কর্মকর্তারা ছিলেন।


 বিএনপি চার সদস্যের প্রতিনিধি দলের আরো ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।


শেয়ার করুন