০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৫:০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ
বিচার বিভাগ দলীয়করনে বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায় বিচার পাচ্ছেনা
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
বিচার বিভাগ দলীয়করনে বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায় বিচার পাচ্ছেনা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর /ফাইল ছবি


`দেশের মানুষ যখন রাষ্ট্র দ্বারা নির্যাতিত হবে অন্তত তখন সে বিচার বিভাগের কাছে গিয়ে একটা রিলিফ পাবে- এটা ছিল জনগণের আশা-আকাঙ্ক্ষা। কিন্ত দুর্ভাগ্যের কথা, আজকে সেই বিচার বিভাগকে তারা দলীয়করণ করে এমন একটা জায়গায় নিয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীদের বিচারের যে গুলো হয়, সেগুলো হয়ে যাচ্ছে একেবারে জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে । তারা ন্যায়বিচার পাচ্ছেন না ” কথাগুলো বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত শুক্রবার ১৫ এপ্রিল রাজধানীর মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গনে ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে এদেশে একটা ছদ্দবেশী একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। সেজন্যই তারা একে একে সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলেছে সবার আগে তারা হাত দিয়েছে বিচার বিভাগে। 

 তিনি বলেন অতিসম্প্রতি আপনারা দেখেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান, যিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে দুদকের করা মিথ্যা মামলাটির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন।  আমরা মনে করি এটা অত্যন্ত বেআইনি কাজ। আমরা মনে করি, এটা শুধু বিচার বিভাগের স্বাধীনতা শুধু নয় বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। 

 মহানগর দক্ষিন আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতা কর্মী ছাড়াও নাগরিক অধিকার পরিষদ জোটের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন পূর্বে গোমূত্র পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন উল্লেখ্য মহানগর দক্ষিণের দক্ষিণ বিএনপি'র বিশাল আয়োজনে ইফতারে বিভিন্ন থানা ও ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মী সমর্থক অংশ নেন। 


শেয়ার করুন