০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:১৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


সাংবাদিকদের ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
মির্জা ফখরুল  ও  মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মাদ হারুন অর রশীদ। শুক্রবার বেলা ১২ টার কাছাকাছি সময়ে সাংবাদিকদের ডিবি কার্যালয়ের সামনে এ তথ্য জানান। 

ডিবি প্রধান এ সময় বলেন, গত বুধবার বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, নয়াপল্টনের পরিস্থিতির বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ  শেষে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। 

এ সময় তিনি বিএনপি সমাবেশে ভেনু প্রসঙ্গেও একটা সমঝোতায় যাচ্ছে বলে জানান। 

বিএনপির একটি মহাসমাবেশের আগে শীর্ষ এ দুই নেতাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা ছিল কি - না এমন এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। দুইদিন আগে ওই ঘটনায় আমাদের প্রায় ৫০ - ৬০ জন পুলিশ আহত হয়েছে। এবং সেখানে অনেক ভাংচুর হয়েছে। জানমালের ক্ষতি হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি।জিজ্ঞাসাবাদ  শেষে পরবরতি সিদ্ধান্ত জানাতে পারব। তবে এটাকে আটক বা গ্রেফতার করা হয়েছে বলা যাবে কি না এ ব্যাপারে তিনি পরিস্কার কিছু বলেননি। বলেছেন আমরা জিজ্ঞাসাবাদ করছি।  

শেয়ার করুন