১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বাবর উদ্দিন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৭-১২-২০২২
বাবর উদ্দিন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ বাবর উদ্দিন


যুক্তরাষ্ট্র বিএনপির পরীক্ষিত নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক এবং যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ বাবর উদ্দিন মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান স্বাক্ষরিত এক পত্রে বীর মুক্তিযোদ্ধা আলহাজ বাবর উদ্দিনকে এক পত্রে এই নিয়োগ দেয়া হয়।

আলহাজ বাবর উদ্দিন দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র বিএনপির কর্মকা-ের সাথে সক্রিয়ভাবে জড়িত। সেই সাথে মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্রের সভাপতির দায়িত্ব পালন করছেন। আলহাজ বাবর উদ্দিন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলকে সঠিকভাবে পরিচালিত করছেন এবং সকল গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সর্বোপরি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আন্দোলনে কর্মসূচি পালন করে যাচ্ছেন। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির একজন পরীক্ষিত নেতা।

তার এই নিয়োগে সন্তোষ প্রকাশ করে তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন।

শেয়ার করুন