১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৩৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


বিএনপি জঙ্গিদের মাঠে নামিয়েছে- ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০২-১২-২০২২
বিএনপি  জঙ্গিদের মাঠে নামিয়েছে- ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে হুশিয়ারি উচ্চারন করে বলেছেন, সমাবেশের নামে বিএনপি যদি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগনকে সাথে নিয়ে সমুচিত জবাব দেবে। 

মন্ত্রী আজ সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ সমাবেশের নামে যদি কোনো বিশৃঙ্খলা করা হয়, কোনো সহিংসতা করা হয়, সন্ত্রাসী কর্মকান্ড করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগনকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে। তারা (বিএনপি) এখন জঙ্গিদের মাঠে নামিয়েছে খবর আছে। অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে খবর আছে। অস্রবাজদের মাঠে নামিয়েছে। আামদের কাছে খবর আছে বস্তায় বস্তায় টাকা আসে দুবাই থেকে। টাকা আসে,হায়রে টাকা।’ 

ওবায়দুল কাদের বলেন, আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে। ডিসেম্বরে খেলা হবে। আপনারা সমাবেশ করবেন সুশৃঙ্খলভাবে, মারামারি নয়। তবে পাল্টা আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি- না সেটা সময় বলে দেবে। 

তিনি বলেন, গত পরশু মতিঝিলে বিআরটিসি বাস পুড়িয়ে দেয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। আমাদের সহযোহী সংগঠনের নেতাকর্মীদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহাড়া দিতে হবে। তথ্যসূত্র বাসস। 

এ সময় তিনি ড.কামাল হোসেনের অর্থ পাচার নিয়ে দেয়া বক্তব্যের কড়া জবাব দেন। ‘সরকার টাকা পাচার করেছে বাইরে’ গণফোরামের সভাপতি ড, কামাল হোসেনের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বানরে সঙ্গীত গায়,শীলা জলে ভাসে। কামাল হোসেন সাহেব রাজনীতির রহস্য পুরুষ। ‘৭১ সারে বঙ্গবন্ধু যখন পাকিস্তানিদের হাতে গ্রেফতার হন তখন কামাল হোসেন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গাড়ী থেকে নেমে হোটেলে ঢোকেন। তার পর আর খবর নেই। আমরা খবর পেলাম তিনি পাকিস্তানে চলে গেছেন। পাকিস্তানে পালায়ন, ভাইরে আমরা পালাই নাই। আপনি পরে বঙ্গবন্ধুর দয়ায় সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। আজকে কামাল হোসেন অর্থ পাচারের কথা বলে। 


শেয়ার করুন