০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


রেমিট্যান্স পাঠাতে ফি নিচ্ছে না সানম্যান এক্সপ্রেস
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
রেমিট্যান্স পাঠাতে ফি নিচ্ছে না সানম্যান এক্সপ্রেস


এখন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবে না প্রবাসী বাংলাদেশীদের। সানম্যান এক্সপ্রেস সকল শাখা থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন। সানম্যান এক্সপ্রেস গত ২৫ বছর বাংলাদেশে টাকা পাঠিয়ে আসছে। বাংলাদেশের ৯টি ব্যাংকের সাথে সানম্যানের রেমিট্যান্স পার্টনার আছে। ব্যাংকগুলো হচ্ছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলোর সকল শাখা, উপশাখা এবং এজেন্ট লোকেশন থেকে গ্রাহকরা ভোটার আইডি দিয়ে ক্যাশ পিকআপ বা টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে সকল ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন। সানম্যান থেকে গ্রাহকরা বৈধ পথে ভালো রেটে বিকাশ এবং 

উপায় থেকে ২.৫% প্রণোদণাসহ টাকা পাঠাতে পারবেন। এছাড়া সানম্যানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা পাঠালে গ্রাহকরা অতিরিক্ত ০.৫০% ভাগ বেশি প্রণোদনা পাবেন, পাশাপাশি থাকছে বিশেষ উপহার। সানম্যান এর সিইও মাসুদ রানা তপন বলেন, বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সানম্যান বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তারাই ধারাবাহিকতায় সানম্যান এর সকল শাখা থেকে রেমিট্যান্স পাঠাতে কোন ফি লাগছে না। তিনি প্রবাসী সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান। 

শেয়ার করুন