১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ৬:৪৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে অব্যাহতি
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে অব্যাহতি যুবলীগের আহবায়ক তরিকুল হায়দার চৌধুরী


যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক তারেক হায়দার চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অব্যাহতি দেয়া হয়। গত ১৬ অক্টোবর প্রেরিত এই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সুশৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা আমাদের সবার নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি তারেক হায়দার চৌধুরী, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, যুক্তরাষ্ট্র শাখা। আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন ও বিনষ্ট হয়েছে। ইতোপূর্বে গত ২৯/০৯/২০২২ ইং তারিখে আপনাকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। যার প্রেক্ষিতে আপনি নোটিশের জবাব প্রদান করেন। কিন্তু উক্ত নোটিশের জবাব সন্তোষজনক বিবেচিত হয়নি।

এমতবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ২২(ক) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ-এর নির্দেশক্রমে আপনাকে (তারেক হায়দার চৌধুরী, আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুব লীগ, যুক্তরাষ্ট্র শাখা) সংগঠন থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

মূলত এই ঘটনার সুত্রপাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময়। ঐ সময় ম্যানহাটনের হোটেল লবিতে প্রধানমন্ত্রীর সাথে নেতৃবৃন্দের স্বাক্ষাত নিয়ে তারেক হায়দার চৌধুরী আব্দুস সোবহান গোলাপ এমপির সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে গালাগাল দেন। এই ঘটনায় যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেলকে আগ বহিষ্কার করা হয়। এবার অব্যাহতি দেয়া হলো তারেক হায়দার চৌধুরীকে।

শেয়ার করুন