০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০১:০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অপহরণ ও নির্যাতন : লুবনা দুই অপহরণ মামলায় দোষী সাব্যস্ত নিউইয়র্কে ১ হাজার ২৫০ কিউনি শিক্ষার্থীর জন্য বিনামূল্যে অমনি কার্ড পাইলট কর্মসূচি মসজিদে ইসলামবিরোধী ও প্রাণনাশের হুমকিতে এক ব্যক্তি অভিযুক্ত সুলতানা রাজিয়া ও সৈয়দ রুবেল অপহরণ মামলায় দোষী সাব্যস্ত যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে ধর্মীয় ইতিহাস ঘিরে বিতর্ক দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নর্থ ইস্ট ফিলাডেলফিয়া ইসলামিক সেন্টার ওজনপার্কের বৈঠকখানা রেস্টুরেন্টে হাতবোমা নিক্ষেপ নিউইয়র্কে আইনশৃঙ্খলার উন্নয়নে ১০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা কঠোর অভিবাসন নীতিতে বিপাকে মার্কিন নাগরিকদের বিদেশি স্বামী-স্ত্রী আগাম বন্যার পদধ্বনি, আশঙ্কার ছায়া চট্টগ্রাম-সিলেটে


রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্কের বনভোজন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২৬
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্কের বনভোজন পুরস্কার বিতরণ


গত ৫ জুলাই রোববার রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক এর বার্ষিক বনভোজন উৎসবমুখর পরিবেশ ও জমাজমাট আয়োজনে অনুষ্ঠিত হয় হ্যাক শেয়ার স্টেট পার্কে। চমৎবার এই বনভোজনে চাঁদপুরবাসিসহ অন্যান্য জেলার লোকজনও অংশগ্রহণ করেন। ছিলেন কম্যুনিটির সর্বস্তরের শ্রেণীপেশার মানুষ।

শীতল ছায়ায় মনোরম পরিবেশে সানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো বনভোজনে। সংগঠনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বনভোজনের শুরুতে পবিত্র কোরআনে কারীম থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফিরোজুল ইসলাম পাটোয়ারীর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ডঃ এনামুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও বনভোজন কমিটির আহ্বায়ক মু. ফখরুল ইসলাম মাছুম। বনভোজনে আগত সুধীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল, বনভোজন কমিটির সদস্য সচিব ফরহাদ প্রদান।

বনভোজনটি উপভোগ যোগ্য করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন কমিটির সদস্যবৃন্দ। বনভোজনে উপস্থিত ছিলেন আমিন খান জাকির প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা। বিশেষ অতিথি ছিলেন আতাউর রহমান সেলিম সভাপতি, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ইনক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সোসাইটি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি কোষাধ্যক্ষ, আবুল কামাল ভূঁইয়া সহ সাধারণ সম্পাদক, দুলাল বেহেদু সভাপতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক, বাংলাদেশ সোসাইটির নির্বাচন কমিশনার মিয়া মোঃ দুলাল প্রমুখ।

বনভোজনের গ্র্যান্ড স্পনসর ছিলেন আসিফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারী, বারী গ্রুপ, জসিম রাসেল বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা, আক্তার হোসেন বাদল চেয়ারম্যান আর এল বি গ্রুপ, ডঃ এনামুল হক, বিলকিস খান সেরাফিনা টাইম স্কোয়ার সিইও, সেবা হোল্ডিং লিমিটেড বাংলাদেশ। স্পনসর হিসাবে ছিলেন ডা: মোহাম্মদ হোসাইন, হোসেন মেডিকেল কেয়ার, মহিউদ্দিন দেওয়ান সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ সোসাইটি ইনক, জুয়েল অটো রিপেয়ার এন্ড বডি শপ, মোঃ হাশেম কর্ণফুলী ট্যাক্স সার্ভিস, মোঃ ফারুকুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী, বিডি অটো রিপেয়ার এন্ড কলিউশন, আলমগীর হোসাইন, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি কোষাধ্যক্ষ বাংলাদেশ সোসাইটি, আবুল কামাল ভূঁইয়া সহ সাধারণ সম্পাদক বাংলাদেশ সোসাইটি, দুলাল বেহেদু সভাপতি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক, ফরহাদ হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী, আলমগীর হোসাইন, মুরাদ হোসাইন, ফাহাদ সোলায়মান, মেইন স্ট্রিম কমিউনিটি এক্টিভিস্ট, ইকবাল হারুন লিটন উপদেষ্টা, নাজমুল এ ফারুক উপদেষ্টা, প্রবাসী মতলব সমিতি ইনক, নাজমুল করিম, মদিনা ড্রাইভিং স্কুল, নওশাদ ডিউক খান। র‌্যাফেল ড্র পুরস্কার স্পন্সর- প্রথম পুরস্কার: কামরুজ্জামান কামরুল খামারবাড়ি ক্যাশ। দ্বিতীয় পুরস্কার: নিলুফার ইয়াসমিন মিতু, স্বর্ণের চেইন, তৃতীয় পুরস্কার: আফতাবুজ্জামান শিমুল, লিবার্টি ব্রোকারেজ, ল্যাপটপ, চতুর্থ পুরস্কার মাহফুজা রুপা ল্যাপটপ, পঞ্চম পুরস্কার আব্দুল হাকিম ল্যাপটপ, ষষ্ঠ পুরস্কার মনির হোসেন টিভি, সপ্তম পুরস্কার আশরাফুল আলম জঙ্গি টিভি, অষ্টম পুরস্কার মোবারক হোসাইন ফোন, নবম পুরস্কার নুরুল ইসলাম মিলন ফোন, দশম পুরস্কার বিসমিল্লাহ পল্ট্রি গিফট কার্ড, ১১তম পুরস্কার রুনা, ডিনার সেট, ১২ তম পুরস্কার মো: আনোয়ার হোসাইন ইউ ওয়ারলেস, ১৩তম পুরস্কার: অবকাশ ডিনার সেট, ১৪ তম পুরস্কার: নুর অটো, ১৫ তম পুরস্কার আমিন খান জাকির ডিনার সেট, ১৬ তম পুরস্কার আক্তার হামিদ, ১৭ তম পুরস্কার: তরিকুল ইসলাম বাদল, ১৮তম পুরস্কার: ফাতেমা আক্তার। 

দিনব্যাপী আড্ডা, গল্প, খেলাধুলায় শেষ হয় চাঁদপুরবাসীর একটি নিটোল আনন্দের দিন।

পরিশেষে সভাপতি মোঃ মাহবুবুর রহমান উপদেষ্টা পরিষদ, কমিটির সদস্যবৃন্দ আগত মেহমান এবং সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বনভোজনের কার্যক্রম সমাপ্তি করেন।

শেয়ার করুন