শাহ নেওয়াজ ও রানো নেওয়াজ
বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর বার্ষিক কনভেনশন। নিউ ইয়র্ক রাজ্যের ঐতিহাসিক সিরাকিউস শহরের ‘সিরাকুস ম্যারিয়ট হোটেল’-এ গত ১৫-১৯ এপ্রিল এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে লায়ন শাহ নেওয়াজের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশি লায়নসহ বিপুলসংখ্যক লায়রসগণ অংশ নেন। কনভেনশনে বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন অ্যাজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ ক্লাবের প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত লায়ন কনভেনশনে অংশগ্রহণকারীরা সেবামূলক কাজে নিজেদের আরো সম্পৃক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নিউ ইয়র্কের মাল্টিপাল ডিস্ট্রিক্ট-২০-এর অধীনে থাকা ১১টি লায়ন্স ডিস্ট্রিক্টের প্রায় ১ হাজার ২০০ সদস্য এ কনভেনশনে অংশ নেন। কনভেনশনের দ্বিতীয় দিনের মূল সেশনে অনুষ্ঠিত হয় লায়নদের বর্ণাঢ্য ফ্লাগ সিরমনি। আরো ছিল ২০০ দেশের পতাকা উত্তোলন। তৃতীয় দিন অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড গালা ডিনার পার্টি’। এ বছরের গালা ডিনারের মূল থিম ছিল ‘আমেরিকার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকান ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের উপস্থাপন করা’। ফলে পার্টিতে অংশগ্রহণকারীরা রংবেরঙের বর্ণিল পোশাক পরে নেচে-গেয়ে গালা সন্ধ্যা উপভোগ করেন।
কনভেনশনে যোগদানকারী বাংলাদেশি লায়নদের মধ্যে আরো ছিলেন রানো নেওয়াজ, আসেফ বারী টুটুল, মুনমুন হাসিনা বারী, মনোয়ারুল ইসলাম, নিশান রহিম, আহসান হাবীব, রকি আলিয়ান, জেএফএম রাসেল, হাসান জিলানী, নূরুল আজিম, মাসুদ রানা তপন, এফএমডি রকি, সাইফুল ইসলাম, বদরুদ্দোজা সাগর, বেলাল আহমেদ, অরিক রাজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশীদ বাবু, আফরোজা ইসলাম, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
কনভেনশনে ক্লাবের ১১টি ডিস্ট্রিক্টের প্রাক্তন ও বর্তমান গভর্নরদের নিয়ে সংগঠিত ‘কাউন্সিল অব গভর্নরস’-এর উচ্চ পর্যায়ের সভায় গভর্নরদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং সম্মাননা প্রদান করা হয়।
কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২-এর প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধু দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন। নির্বাচনে নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ১৬ জন ডেলিগেটসহ ৫৩ জন ডেলিগেট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডিস্ট্রিক্টের ৪১টি ক্লাবের ডেলিগেটদের গোপন ব্যালটে লায়ন শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন।
অন্যদিকে নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নীনা স্মিথ। তিনি বর্তমান গভর্নর আসেফ বারীর স্থলাভিষিক্ত হবেন।
এদিকে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লায়ন শাহ নেওয়াজকে নিউ ইয়র্কের বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়ে তারা শাহ নেওয়াজের আরো সফলতা কামনা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি।
উল্লেখ্য, নিউ ইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর পরবর্তী কনভেনশন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।