২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৩:৪৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন উজ্জীবিত নববর্ষ উদযাপন যে বার্তা দিয়ে গেল ২০২৬ সালের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে ১৬ মিলিয়ন অভিবাসী ভোটার আইএমএফ’র শর্তের নেপথ্যে রাজনীতি না অন্যকিছু


নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৬
নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব নিউ ইয়র্কে গাড়ির ইন্স্যুরেন্স খরচ কমানো ও সংস্কার প্রস্তাব ঘোষণা করছেন গভর্নর ক্যাথি হোচুল


নিউ ইয়র্ক স্টেটে অটো বীমার উচ্চ ব্যয় কমানো এবং বীমা খাতে প্রতারণা দ করতে বিস্তৃত সংস্কার প্রস্তাব ঘোষণা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। গত ১৫ এপ্রিল স্বেচ্ছাসেবী দমকলকর্মীদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। তার প্রশাসনের দাবি, বীমা খাতে জালিয়াতি, আইনি ফাঁকফোকর এবং দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে সাধারণ চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে, যা এখনই কমানো জরুরি।

হোচুল বলেন, নিউ ইয়র্কে গাড়ি রাখা কোনো বিলাসিতা নয়, বরং দৈনন্দিন জীবনের প্রয়োজন। কাজ, স্কুল ও নিত্যপ্রয়োজনীয় কাজের জন্য মানুষ গাড়ির ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে স্টেটে অটো বীমার গড় বার্ষিক খরচ প্রায় ৪ হাজার ডলার। খরচ যুক্তরাষ্ট্রের জাতীয় গড়ের তুলনায় প্রায় ১ হাজার ৫০০ ডলার বেশি। তিনি বলেন, নিউ ইয়র্কের উচ্চ ব্যয় আমি গর্বের বিষয় হিসেবে দেখি না, এটি পরিবর্তন করা জরুরি।

প্রশাসনের তথ্য অনুযায়ী, বীমার দাম বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে প্রতারণা। বিশেষ করে পরিকল্পিত দুর্ঘটনা বা স্টেজড ক্র‍্যাশ এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে প্রতারকরা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটিয়ে বড় অঙ্কের বীমা দাবি আদায় করে। ২০২৩ সালে নিউ ইয়র্কে এ ১ হাজার ৭২৯টি স্টেজড দুর্ঘটনা রেকর্ড করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ২০২৫ সালে বীমা কোম্পানিগুলো নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস-এ মোট ৪৩,৮১১টি সন্দেহজনক মোটর ভেহিকল বীমা প্রতারণার ঘটনা রিপোর্ট করেছে, যা পাঁচ বছরে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

 পরিস্থিতি মোকাবিলায় গভর্নর একাধিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। প্রথমত, মোটর ভেহিকল থেফট অ্যান্ড ইনস্যুরেন্স ফ্রড প্রিভেনশন বোর্ডকে পুনরায় সক্রিয় করা হবে, যাতে তারা রাজ্যজুড়ে তদন্ত ও মামলা পরিচালনা আরো শক্তিশালীভাবে সমন্বয় করতে পারে। দ্বিতীয়ত, নতুন আইন আনা হবে যাতে পরিকল্পিত দুর্ঘটনার ক্ষেত্রে শুধু চালক নয়, পুরো সংগঠিত চক্রের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়।তৃতীয়ত, ডিষ্ট্রিক্ট অ্যাটর্নিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সংগঠিত বীমা প্রতারণার বিরুদ্ধে শক্তিশালী মামলা গঠন করা হবে। প্রশাসনের মতে, এসব চক্র সাধারণ নাগরিকদের পকেট থেকে অতিরিক্ত প্রিমিয়াম আদায়ে বাধ্য করছে। পাশাপাশি, চিকিৎসা খাতেও নজরদারি বাড়ানো হবে, কারণ কিছু ক্ষেত্রে চিকিৎসা প্রদানকারীরা ভুয়া ডায়াগনোসিস দিয়ে বড় অঙ্কের বীমা দাবি অনুমোদন করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

চতুর্থত, যারা অবৈধভাবে অন্য রাজ্যে গাড়ি নিবন্ধন করে বীমা খরচ কমানোর চেষ্টা করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের মতে, ধরনের কাজ আইন মেনে চলা নিউ ইয়র্কবাসীদের জন্য খরচ বাড়িয়ে দিচ্ছে।

পঞ্চমত, বীমা কোম্পানিগুলোর জন্য প্রতারণা শনাক্ত ও রিপোর্ট করার সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে তারা মাত্র ৩০ দিনের মধ্যে প্রতারণা রিপোর্ট করতে বাধ্য, যা অনেক ক্ষেত্রে যথেনয়। নতুন প্রস্তাবে সময়সীমা বাড়ানো হবে এবং আদালতে প্রতারণার অভিযোগ তোলার প্রক্রিয়াও সহজ করা হবে, যাতে তদন্তের জন্য কোম্পানিগুলো পর্যাপ্ত সময় পায়।

ষষ্ঠত, দুর্ঘটনার সময় যারা অবৈধ বা অপরাধমূলক কাজে যুক্ত থাকবেন, তাদের জন্য ক্ষতিপূরণের সুযোগ সীমিত করা হবে। যে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, বীমাবিহীন গাড়ি চালানো, ফৌজদারি অপরাধ সংঘটনের সময় দুর্ঘটনা ঘটানো বা অপরাধ থেকে পালানোর সময় দুর্ঘটনার ক্ষেত্রে তারা মানসিক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন না।

সপ্তমত, নিউ ইয়র্কে বিদ্যমান মোস্টলি অ্যাট ফল্ট নিয়ম পরিবর্তনের প্রস্তাব এসেছে। বর্তমানে যেসব চালক দুর্ঘটনার জন্য মূলত দায়ী, তারাও অনেক সময় বড় অঙ্কের ক্ষতিপূরণ পেয়ে যান। নতুন প্রস্তাবে বলা হয়েছে, যদি কোনো চালক মূলত দোষী হন, তাহলে তার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার সীমিত করা হবে, যা অন্যান্য অনেক রাজ্যের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অষ্টমত, সিরিয়াস ইনজুরি থ্রেশহোল্ড বা গুরুতর আঘাতের সংজ্ঞা আরো কঠোর ও স্পকরা হবে। বর্তমানে সংজ্ঞা অস্পহওয়ায় অনেক সময় সাময়িক বা অল্প আঘাতের ক্ষেত্রেও বড় অঙ্কের মামলা হয়। নতুন ব্যবস্থায় নির্দিচিকিৎসা মানদণ্ড নির্ধারণ করা হবে, যাতে অপ্রয়োজনীয় মামলা কমে এবং বীমার খরচ নিয়ন্ত্রণে আসে।

গভর্নর হোচুল বলেন, পুরো সংস্কার পরিকল্পনার মূল লক্ষ্য হলো বীমা খাতে স্বচ্ছতা আনা এবং সাধারণ মানুষের খরচ কমানো। তার মতে, প্রতারণা বন্ধ করা গেলে এবং আইনি ফাঁকফোকর বন্ধ করা গেলে নিউ ইয়র্কবাসীদের বীমা প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তবে প্রস্তাব এখনো আইনসভায় আলোচনার পর্যায়ে রয়েছে। আইনপ্রণেতাদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে। বিশেষজ্ঞদের ম, সংস্কার বাস্তবায়িত হলে নিউ ইয়র্কের অটো বীমা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং এটি রাজ্যের বীমা খাতে দীর্ঘদিনের কাঠামোগত সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শেয়ার করুন