০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:৫২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নিউইয়র্কে ফ্রি এয়ার কন্ডিশনার কর্মসূচি শুরু, কীভাবে আবেদন করবেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২২-০৪-২০২৬
নিউইয়র্কে ফ্রি এয়ার কন্ডিশনার কর্মসূচি শুরু, কীভাবে আবেদন করবেন এয়ার কন্ডিশনার


গ্রীষ্মের তীব্র গরমের আগে বাসিন্দাদের স্বস্তি দিতে নিউ ইয়র্ক স্টেট গভর্নমেন্ট কুলিং অ্যাসিস্ট্যান্স বেনিফিট কর্মসূচির আওতায় বিনামূল্যে এয়ার কন্ডিশনার দেওয়ার উদ্যোগ নিয়েছে। ১৫ এপ্রিল ২০২৬ থেকে এ কর্মসূচির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলো তাদের ঘর ঠান্ডা রাখার জন্য একটি করে এয়ার কন্ডিশনার বা প্রয়োজনে ফ্যান পেতে পারে। যদি কোনো কারণে নিরাপদভাবে এয়ার কন্ডিশনার ইনস্টল করা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে একটি ফ্যান সরবরাহ করা হবে। প্রতিটি পরিবারের জন্য সর্বোচ্চ ৮০০ ডলার পর্যন্ত উইন্ডো বা পোর্টেবল এয়ার কন্ডিশনার/ফ্যানসহ ইনস্টলেশন এবং ওয়াল স্লিভ ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত খরচ বহন করা হবে। সুবিধার মধ্যে ইউনিটের খরচ, লেবার, ম্যাটেরিয়ালস, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, প্রোগ্রাম সাপোর্ট, পুরনো ইউনিট রিমুভাল এবং নিরাপদ ইনস্টলেশনের জন্য ছোটখাটো রিপেয়ার অন্তর্ভুক্ত রয়েছে।

কর্মসূচির জন্য আবেদন করতে হলে পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে অথবা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ), টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স, এসএসআই বা হিটিং অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (হিপ) সুবিধা পেতে হবে। পাশাপাশি পরিবারের অন্তত একজন সদস্যকে তাপপ্রবাহে ঝুঁকিপূর্ণ হতে হবে যে চিকিৎসকের ভেরিফিকেশনসহ কোনো মেডিক্যাল কন্ডিশন, ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি অথবা ৬ বছরের কম বয়সী শিশু। এছাড়া পরিবারের একজন সদস্যকে অবশ্যই ইউনাইটেড স্টেটসের সিটিজেন বা কোয়ালিফাইড নন-সিটিজেন হতে হবে এবং বর্তমানে কার্যকর কোনো এয়ার কন্ডিশনার না থাকা বা বিদ্যমান ইউনিটটি অন্তত পাঁচ বছর পুরনো হতে হবে। গত পাঁচ বছরের মধ্যে হিপ-ফান্ডেড এয়ার কন্ডিশনার পেয়ে থাকলে সুবিধা পাওয়া যাবে না। আবেদনকারীদের রেসিডেন্স প্রুফ, ইনকাম প্রুফ, আইডেনটিটি, সোশ্যাল সিকিউরিটি এবং প্রয়োজনে মেডিকেল ডকুমেন্টেশন জমা দিতে হবে।

২০২৬ সালের জন্য মাসিক ইনকাম লিমিট এক সদস্যের পরিবারের ক্ষেত্রে ৩ হাজার ৪৭৩ ডলার, দুই সদস্যের জন্য ৪ হাজার ৫৪২ ডলার, তিন সদস্যের জন্য ৫ হাজার ৬১১ ডলার এবং চার সদস্যের জন্য ৬ হাজার ৬৮০ ডলার নির্ধারণ করা হয়েছে; অতিরিক্ত প্রতিটি সদস্যের জন্য ৬৮৭ ডলার করে যোগ হবে। আগ্রহীরা ফোনের মাধ্যমে স্থানীয় হিপ লোকাল ডিস্ট্রিক্ট অফিসে যোগাযোগ করে, সরাসরি অফিসে গিয়ে অথবা অনলাইনে অ্যাকসেস ওয়াইসি প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন (শুধু নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য)।

আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে এবং নির্দিকোনো ডেডলাইন নির্ধারণ করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফান্ড সীমিত হওয়ায় ফার্স্ট-কম, ফার্স্ট-সার্ভড ভিত্তিতে সুবিধা প্রদান করা হবে। তাই যোগ্য ব্যক্তিদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন