০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


হেফাজতে মৃত্যু ঠেকাতে চিকিৎসার উন্নতি দরকার
সৈয়দ মাহবুব মোর্শেদ
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৬
হেফাজতে মৃত্যু ঠেকাতে চিকিৎসার উন্নতি দরকার


চলতি বছরের ফেব্রুয়ারিতে কারা হেফাজতে মোট ১৩ জন বন্দির মৃত্যু হয়েছে। গত মাসে এর সংখ্যা ছিল মোট ১৫ জন। এ মাসে ৪ জন কয়েদি ও ৯ জন হাজতির মৃত্যু হয়েছে। তবে আত্মহত্যার বন্দির মৃত্যু ছাড়া সকল বন্দির মৃত্যু হয় কারাগারের বাহিরের হাসপাতালে। চলতি বছরের ফেব্রুয়ারির এমএসএফ মানবাধকিার পরস্থিতি মনিটরিং প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মানবাধকিার সংস্কৃতি ফাউন্ডশেন (এমএসএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকটে সুলতানা কামাল

এমএসএফ কর্তৃক সংগৃহিত তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩ জন কয়েদি ও বগুড়া জেলা কারাগারে ১ জন কয়েদি মারা যান। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪ জন, এছাড়া চট্টগ্রাম জেলা কারাগারে, কুষ্টিয়া জেলা কারাগারে, ঠাকুরগাঁও জেলা কারাগার, গাইবান্ধা জেলা কারাগারে ও পটুয়াখালি জেলা কারাগারে ১ জন করে হাজতি বন্দি মারা যান। হাজতি মৃত্যুর ঘটনায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও কুষ্টিয়া জেলা কারাগারে ১ জন করে মোট ২ জন হাজতি কারাভ্যন্তরে আত্মহত্য করেছেন। ১৩ জন মৃত বন্দির মধ্যে ৫জন হাজতি আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন। 

এমএসএফ মনে করে, কারা অভ্যন্তরে চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি, বন্দিদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব।

শেয়ার করুন