০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৪
জাহাঙ্গীর আলম চৌধুরী নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীই শেষ পর্যন্ত মেনে নেয়া হলো। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হলো ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে।

 জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও ১৩ উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। কিন্তু তার কিছু রাজনৈতিক কথাবার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কা অখুশী হন। এবং তাকে সরিয়ে দেয়ার জন্য চাপ দেয়া হয়।


শুক্রবার তার স্থানে নতুন নিয়োগ পাওয়া লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন। তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া নতুন দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বণ্টন করেছে সরকার।  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে দেয়া হয়েছে বস্ত্র ও পাট এ। 

শেয়ার করুন