০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৮:৪১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২২-০২-২০২৪
দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ খন্দকার মোশাররফ হোসেন/ফাইল ছবি


দেশে ফিরেছেন  খন্দকার মোশাররফ হোসেন। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির এ স্থায়ী কমিটির সদস্য। মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


শায়রুল কবির বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শক্রমে খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকায় আনা হয়েছে। সিঙ্গাপুরের ডাক্তারদের পরামর্শক্রমে গুলশানের বাসায় ৪ থেকে ৬ মাস বেড রেস্টে থাকবেন। যেহেতু ব্রেইনে অপারেশন হয়েছে, তাই ডাক্তার আগামী ৪ মাস কোনো ধরনের জনসমাগম ও করো সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকতে তাঁকে নির্দেশনা দিয়েছেন। ফলে এ সময় বিশ্রামে থাকবেন বিএনপি এ নেতা।

শেয়ার করুন