১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ০৩:১৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


জর্জিয়ায় মুসলিম ছাত্রীর শিরশ্ছেদের হুমকির অভিযোগে শিক্ষক গ্রেফতার
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৩
জর্জিয়ায় মুসলিম ছাত্রীর শিরশ্ছেদের হুমকির অভিযোগে শিক্ষক গ্রেফতার বেঞ্জামিন রিস


শ্রেণিকক্ষের দেওয়ালে ইসরায়েলি পতাকা দেখে জর্জিয়ার ওয়ার্নার রবিনস মিডল স্কুলের একজন মুসলিম ছাত্রী বিরক্ত হওয়ায় ক্লাসের শিক্ষক ১৩ বছর বয়সী এক মুসলিম ছাত্রীর শিরশ্ছেদ করার সন্ত্রাসী হুমকির অভিযোগে স্কুলের ৫১ বছর বয়সী সপ্তম শ্রেণির শিক্ষক বেঞ্জামিন রিসকে গত ৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছে। এই শিক্ষকের বিরুদ্ধে ২০ জনেরও বেশি ছাত্রছাত্রী সাক্ষী দেওয়ার পর স্কুল প্রশাসন পুলিশকে বিষয়টি জানায়।

ঘটনার রিপোর্ট অনুযায়ী, স্কুলের সার্ভিলেন্স ভিডিওতে দেখা গেছে, রিস হলওয়েতে তিন ছাত্রকে অনুসরণ করছেন। যখন স্কুলের অধ্যক্ষ এবং শেরিফের ডেপুটি মুখোমুখি হয়েছিল রিস প্রাথমিকভাবে প্রতিরক্ষামূলক হয়েছিল বলে উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাক্রম যাই হোক রিস প্রিন্সিপালকে বলেছিলেন যে, একজন ছাত্রী তার শ্রেণিকক্ষে এসে তাকে জানায় সে ইসরায়েলি পতাকাকে আক্রমণাত্মক বলে মনে করেছে। রিস দাবি করেছেন, তিনি ছাত্রীকে বলেছিলেন তিনি ইহুদিবিরোধী ছিলেন, কিন্তু ‘বর্ণবাদী কিছু’ বলেছেন বলে অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে আরো আলোচনা করতে গেলে রিস রেগে যান এবং ‘আক্রমণাত্মকভাবে দরজার স্টপারে লাথি মারেন’ এবং জিজ্ঞেস করেন ডেপুটি কোন ক্ষমতায় এখানে উপস্থিত ছিলেন, স্কুল রিসোর্স অফিসার বা হিউস্টন কাউন্টি শেরিফ অফিসের একজন সদস্য হিসেবে তিনি উপস্থিত ছিলেন। রিস তখন ডেপুটিকে বলেন, তার কাছে বলার জন্য আর কিছু নেই এবং এটা তার নাগরিক অধিকার।

একটি বিবৃতিতে হিউস্টন কাউন্টি স্কুল ডিস্ট্রিক্ট বলেছে, আমাদের ছাত্র এবং কর্মীদের নিরাপত্তা এবং মঙ্গল আমাদের এক নম্বর অগ্রাধিকার। স্কুল ডিস্ট্রিক্টের সব শিক্ষক-কর্মচারীদের নৈতিকতার কোড মেনে চলতে হবে এবং একজনের লঙ্ঘন বা অভিযোগ তদন্তের জন্য অন্যকে প্ররোচিত করবে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস এক বিবৃতিতে বলেছে, গত ৭ অক্টোবরের পরে আমেরিকায় সাহায্যের জন্য ২ হাজারেরও বেশি অভিযোগ এবং হেইট ক্রাইম রিপোর্ট হয়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস-জর্জিয়ার নির্বাহী পরিচালক আজকা মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বেঞ্জামিন রিসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপকে স্বাগত জানাই। তার বিরুদ্ধে অভিযোগ তিনি একটি শিশুকে ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। আমরা আশা করি, এই শিক্ষক যদি সত্যিই এমন মন্তব্য করে থাকেন, যেটি তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাকে যেন ক্লাসে দেওয়া যাবে না, যে ক্লাসে মুসলিম ছাত্রছাত্রী রয়েছে।

শেয়ার করুন