০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৩৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


প্রবাসী শৈবাল শংকর চৌধুরীর দেহাবসান
নিজস্ব সংবাদদাতা
  • আপডেট করা হয়েছে : ০৬-১২-২০২৩
প্রবাসী শৈবাল শংকর চৌধুরীর দেহাবসান


নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী শৈবাল শংকর চৌধুরী গত ২৭ নভেম্বর সোমবার ভোর রাতে অসুস্থতাজনিত কারণে তাঁর পুত্রের বাসায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই পুত্র, দুই কন্যা, ভাই-বোন, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস ছিল চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার উত্তর ভূর্ষি গ্রামে। গত ২৯ নভেম্বর বুধবার স্থানীয় ফিউনেরাল হোমে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

চট্টগ্রামের বোয়ালখালি উপজেলার উত্তর ভূর্ষিতে অবস্থিত অদ্বৈতানন্দ ঋষি মঠ ও মিশনের ভূমিদাতা বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী শৈবাল শংকর চৌধুরীর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, আটলান্টিক সিটিতে বসবাসরত লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী প্রয়াত শৈবাল শংকর চৌধুরীর কনিষ্ঠ জামাতা।

শেয়ার করুন