০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


ঢাকায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২৩
ঢাকায় যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল


বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি কেমন, সেটি যাচাইয়ের জন্য এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। আগামী রোববার (৮ অক্টোবর) বাংলাদেশে যাচ্ছে দলটি। তারা ১২ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবে।


সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। ঢাকার স্থানীয় একটি দৈনিক এ সংবাদ দিয়েছে। এতে জানানো হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি দেখতে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল। ওই প্রতিনিধিদলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই-তিনজন বিশেষজ্ঞ থাকবেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন।

এর আগে গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই দিন তিনি বলেন, অক্টোবরে প্রাকনির্বাচন পরিস্থিতি মূল্যায়ন টিম পাঠাবে যুক্তরাষ্ট্র। এ ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞতা রয়েছে এমন জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের পাঠানো হবে।

এ সূত্র আরো বলে, যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলে এনডিআই ও আইআরআইয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এমন ব্যক্তিরা বাংলাদেশে আসছেন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে। আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও। এ প্রতিনিধিদলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা অনেকটাই নির্ভর করছে। এর আগে বাংলাদেশে নির্বাচন-পূর্ব পরিস্থিতি দেখতে গত ৯ জুলাই ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের প্রাকনির্বাচন পর্যবেক্ষক দল।
২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্র এবং ইইউ নির্বাচন পর্যবেক্ষণে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।


শেয়ার করুন