০৩ জুন ২০২৬, বুধবার, ০২:০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


শামসুল ইসলাম মজনু জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
শামসুল ইসলাম মজনু জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম মজনু


যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম মজনু-কে সম্প্রতি জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে। জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য জানা গেছে। উল্লেখ্য, মজনু যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব। রোববার (২৮ মে) বিএনপি নেতা শামসুল ইসলাম মজনু বরাবর প্রেরিত প্রাপ্ত কেন্দ্রের পত্রে বলা হয়েছে: ‘জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো: এমতাজ হোসেনের নির্দেশক্রমে যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের শাখা কমিটি গঠনের জন্য আপনাকে দায়িত্ব প্রদান করা হলো। যত তাড়াড়াড়ি সম্ভব আপনি একটি আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে পাঠান। উল্লেখ্য, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত চেয়ারম্যান ও মহাসচিব মহোদয় চূড়ান্ত অনুমোদন করবেন।’

এব্যাপারে শামসুল ইসলাম মজনু’র সাথে যেগাযোগ করা হলে তিনি জানান, জিয়া পরিষদ-এর যুক্তরাষ্ট্র শাখার কমিটি গঠনের দায়িত্ব পেয়েছি। দেশ ও প্রবাসের চলমান রাজনৈতিক প্রেক্ষপটে এটা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, সাংগঠনিক নিয়ম-নীতির মধ্যে থেকে এই দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা চালাবো। এজন্য তিনি যুক্তরাষ্ট্র বিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীর সার্বিক সহযোগিতা কামনা এবং তাকে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মনেনীত করায় কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন