০২ জুন ২০২৬, মঙ্গলবার, ০৯:৪৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব’ যষ্ঠ সম্মেলন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৫-২০২৩
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় বৃহস্পতিবার বিকালে বিমানবন্দরে এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম/ছবি সংগৃহীত


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে পৌছেছেন। ঢাকায় অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে তার ওই বাংলাদেশ সফর। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। 

বৃহস্পতিবার বিকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় এস জয়শঙ্করকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

ঢাকায় অবস্থানকালে ভারত মহাসাগরীয় সম্মেলনে ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে ভারত মহাসাগরীয় সম্মেলনের আয়োজন করেছে। আগামী ১২ ও ১৩ মে ঢাকায় এ সম্মেলন হবে। সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টসহ ৩০ জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ডেপুটি মিনিস্টারের যোগ দেওয়ার কথা রয়েছে।

ঢাকার একটি হোটেলে ‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব’ থিম নিয়ে শুরু হতে যাওয়া ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে। এ সম্মেলন এ পর্যন্ত ভারত মহাসাগরীয় পাঁচটি সম্মেলন হয়েছে। ২০১৬ সালে প্রথম সিঙ্গাপুরে এ সম্মেলন শুরু হয়। পরবর্তীতে ২০১৭ সালে শ্রীলংকা, ২০১৮ সালে ভিয়েতনাম, ২০১৯ সালে মালদ্বীপ, ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়। এক বছর বিরতি দিয়ে যষ্ঠ সম্মেলনটি হতে যাচ্ছে ঢাকায়। 


শেয়ার করুন