০৩ জুন ২০২৬, বুধবার, ০১:৫৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও সম্প্রতিকালের ঘটনাবলী প্রসঙ্গ
মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) এর উদ্বেগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩০-০৩-২০২৩
মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) এর উদ্বেগ


বাংলাদেশে সম্প্রতি গণমাধ্যমের সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও ভয়ভীতি দেখানো প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের (এমএফসি) এর ১২ সদস্য দেশ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এমএসপি এ উদ্বেগ জানিয়েছে।  

রাজধানী ঢাকায় প্রথম আলো- ঢাকা ট্রিবিউন, যুগান্তর এর সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের হয়। এবং ইতিমধ্যে একজন সাংবাদিককে আটক করে আইনশৃংখলাবাহিনী। এমএফসি বলছে, সম্প্রতি অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচনের সংবাদ সংগ্রহের সময়ে সাংবাদিকদের ওপর হামলা, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্রী সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে তারা উদ্বিগ্ন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন।

এমএফসির সদস্য হিসেবে এ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে—অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।


শেয়ার করুন