১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৫:৫৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সুনামগঞ্জের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা
দেশ রিপোর্ট:
  • আপডেট করা হয়েছে : ২০-০২-২০২৩
সুনামগঞ্জের অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা


:প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক। এই সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান ছিল গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। অভিষেককে কেন্দ্র করে কয়েক সপ্তাহ থেকেই প্রচারণা চালানো হয়। সেই প্রচারণায় বা পোস্টারে কোনো অতিথির নাম ছিল না। হঠাৎ করেই এক সপ্তাহ আগে পোস্টার ছাপা হয়, সেখানে প্রধান অতিথি হিসেবে বদরুল হোসেন খানের নাম ছাপা হয়। নিয়ে সুনামগঞ্জবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ হলো বদরুল হোসেন খানকে অতিথি করলে সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে বিশেষ অতিথি করতে হবে। নিয়ে সমঝোতাও হয়।

অনুষ্ঠান সন্ধ্যায় শুরু হয়। অনুষ্ঠানে পরিচালক অতিথিদের মধ্যে আহŸান করেছিলেন। সমঝোতা অনুযায়ী জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অনুষ্ঠানে গিয়েছিলেন। সব অতিথিদের মঞ্চে ডাকা হলেও তাকে ডাকা হয়নি। কোরআন তেলাওয়াত শুরু হলে তিনি কয়েক জনকে বলে চলে আসেন। তিনি চাননি কোনো সমস্যা হোক। যদিও এই সময় প্রধান অতিথি অনুষ্ঠানে এসে হাজির হননি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি বদরুল হোসেন খান অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর অনুষ্ঠানে আসেন। তাকে মঞ্চে আহ্বান করার সঙ্গে সঙ্গে কয়েক জন প্রতিবাদ করতে থাকেন। তারা বলতে থাকেনÑপ্রধান অতিথির ব্যাপারে আমাদের আপত্তি আছে। আমরা এটা মানি না। যার মধ্যে অন্যতম ছিলেন জামাল আহমেদ, মনিরসহ আরো কয়েকজন। তারা প্রধান অতিথিকে লক্ষ করে বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকেন। এই সময় কয়েকজন জামাল আহমেদকে হল থেকে বের করে দেয়ার চেষ্টা করেন এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে জামাল আহমেদে কয়েকজন মিলে ধাক্কা দিয়ে বের করে দেন। এরপর অবশ্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

শেয়ার করুন