১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ০৬:৫১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


মন্ত্রী মোজাম্মেল হক বললেন
প্রবাসীদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনের সুযোগ অব্যাহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৪-০১-২০২৩
প্রবাসীদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনের সুযোগ অব্যাহত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক


প্রবাসীদের মুক্তিযোদ্ধা হিসেবে নাম তালিকাভুক্তির আবেদনের সুযোগ এখনো আছে বলে জানিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি আরো বলেন, বীরঙ্গনা ক্যাটাগরিতেও প্রবাসে অবস্থানকারীদের আবেদন গ্রহণ অব্যাহত রয়েছে। মন্ত্রী বলেন, তার মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত ফরম পূরণ করে দূতাবাসের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। 

ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিজ দপ্তরে এই প্রতিবেদককে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ফরম বিদেশস্থ সকল দূতাবাস ও কনস্যুলেটে আগেই পাঠানো হয়েছে। আবেদনকারী ফরম পূরণ করে জমা দিলে কর্মকর্তাদের দায়িত্ব সত্বর তার মন্ত্রণালয়ে পাঠানো। এ ব্যাপারে কোন কর্মকর্তা ওপর আপত্তি গড়িমসি বা হয়রানি করলে তাৎক্ষণিক সরাসরি তার কাছে অভিযোগ করতে বলেন। বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে মন্ত্রী হুঁশিয়ারী দেন।

৩১ ডিসেম্বর’২২ এর পর আবেদন করা যাবে না বলে প্রচারিত সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, সরকারের সেই ধরনের কোন সিদ্ধান্ত নেই। আবেদন গ্রহণ অব্যাহত থাকবে। তবে তিনি বলেন, আগে অন লাইনের আবেদন করতে হতো। সেই অনলাইন বর্তমানে বন্ধ করে দেয়া হয়েছে। শুধুমাত্র দূতাবাসের মাধ্যমে যেটি খোলা রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যন্তরে যারা রয়েছে তারা নতুনভাবে কেউ কোন ক্যাটাগরিতেই মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করতে পারবেন না। 

শেয়ার করুন