১৮ এপ্রিল ২০২৬, শনিবার, ১১:২২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস টাইম ম্যাগাজিনে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান খালেদা জিয়া সহ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ পদক প্রদান যুক্তরাষ্ট্রে ইসরায়েল নিয়ে জনমত বদলাচ্ছে টেক্সাসে পাঠ্যক্রমে ইসলাম ও সংখ্যালঘু ইতিহাস পরিবর্তন ঘিরে তীব্র বিতর্ক ট্রাম্প অ্যাকাউন্টস : চার মিলিয়নের বেশি শিশু নিবন্ধিত নিউ ইয়র্কে ২-কে চাইল্ড কেয়ার হবে পূর্ণ দিবস ও বছরব্যাপী ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ডিপোর্টেশন ঠেকানোর রায় দেওয়ায় দুই অভিবাসন বিচারককে বরখাস্তের অভিযোগ ইমিগ্রেশন আপিল বোর্ডে মাহমুদ খলিলের আপিল খারিজ


সম্মিলিত পেশাজীবী পরিষদের
আহ্বায়ক ডা: জাহিদ ও সদস্য সচিব কাদের গণি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৬-১১-২০২২
আহ্বায়ক ডা: জাহিদ ও সদস্য সচিব কাদের গণি প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন ও কাদের গনি চৌধুরী


প্রফেসর ডা: এজেডএম জাহিদ হোসেন আহ্বায়ক ও কাদের গনি চৌধুরীকে সদস্য সচিব করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। এর আগে ১৮ অক্টোবর ও ২৭ অক্টোবর বিএনপি’র চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পেশাজীবী নেতারা দুই দফা বৈঠকে মিলিত হয়। উক্ত সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান পেশাজীবী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আজ ১৬ নভেম্বর এ কমিটি অনুমোদন করেন। 


সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী আজ এক বিবৃতিতে তাদের নির্বাচিত করায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানান। নেতৃদ্বয় একই সঙ্গে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের অন্তর্ভুক্ত সকল পেশাজীবী সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিবৃতিতে তারা সকল পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদকে সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 


শেয়ার করুন