০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৯:০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১২-০৩-২০২৬
সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুতে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দিয়েছেন।


তিনি বলেছেন, এবারই প্রথমবারের মতো বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।


"দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিনিধিত্ব করছি। দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ ও জনগণের স্বার্থের রাজনীতি"।


প্রতিটি পরিবারকে স্বনির্ভর করার মধ্য দিয়ে বিএনপি স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় উল্লেখ করে তিনি সংসদে সব দলের সদস্যদের সহযোগিতা আশা করেন।


তিনি আরও বলেন যে বিরোধী দলের সাথে তাদের মতামত ও কর্মসূচির ভিন্নতা থাকতে পারে, "কিন্তু তাঁবেদারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মাঝে কোনো বিরোধ নেই"।


তিনি বক্তব্যে বিএনপির প্রয়াত নেত্রী ও তার মা খালেদা জিয়ার কথাও স্মরণ করেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বাংলাদেশের জনসাধারণ এবং আহত ও নিহতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানান।


এরপর তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে রেওয়াজ অনুযায়ী সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের উপস্থিত থাকার কথা ছিল।


কিন্তু বিগত সরকারের "জনবিরোধী কর্মকাণ্ডের ফলে" বাংলাদেশে যে "জনরোষ" তৈরি হয়েছে, তারপর আর "তাদেরকে খুঁজে পাওয়া যায়নি"।


সেকারণে তিনি বিএনপি নেতা ও নির্বাচিত সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন।



বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। স্পিকারের আসন ফাঁকা রেখে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।


প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।


সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। কিন্তু এবার স্পিকার ও ডেপুটি স্পিকারের কেউ-ই উপস্থিত নেই।


তাদের অনুপস্থিতিতেই সংসদ অধিবেশন শুরু হয়। তবে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তারেক রহমান খন্দকার মোশাররফ হোসেনকে আহ্বান জানান।  

শেয়ার করুন