০২ জুন ২০২৬, মঙ্গলবার, ৬:০০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি ইসলামবিদ্বেষী গ্রাফিতি ঘিরে মুসলিম কম্যুনিটিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রে মর্টগেজ সুদের হার ৯ মাসের মধ্যে সর্বোচ্চ ইসরায়েল ডে প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির ওজনপার্ক মসজিদ আল-আমানের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতেই চলবে ভিসা ও অভিবাসন ব্যবস্থা, বললেন রুবিও নিউইয়র্কে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য এক্সেলসিয়র স্কলারশিপ আবেদন শুরু ৪ লাখ সাশ্রয়ী আবাসনের পরিকল্পনা ঘোষণা মেয়রের উপকূলের ১৯ জেলার প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে


বিএনপি জোট থেকে সরে এলেন মান্না, করবেন একক নির্বাচন
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২১-০১-২০২৬
বিএনপি জোট থেকে সরে এলেন মান্না, করবেন একক নির্বাচন


জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পর বিএনপির জোট থেকে সরে এসেছে মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। আজ (বুধবার, ২১ জানুয়ারি) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


আসন সমঝোতা না হওয়ায় জেএসডি এককভাবে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিল। এবার আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দল একই পথে হাঁটল।


তার নির্বাচনি আসন বগুড়া-২ এ ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহে আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।


এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় গত সোমবার জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি।


এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ৯টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।


এর আগে গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ১০ নেতার নাম প্রকাশ করে তাদের সঙ্গে আসন সমঝোতার কথা বলেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সে ১০ জনের মধ্যে মান্নাও ছিলেন। তবে সম্প্রতি বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহে আলমকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয় বিএনপি। শেষ দিনেও তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর প্রেক্ষিতে জোট ত্যাগ করে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয়া হয়। 

শেয়ার করুন