ব্রুকলিনের প্রাণকেন্দ্র চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার অন্যতম ল্যান্ডমার্ক চট্টগ্রাম ভবনে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সারওয়ার আলমাগীর এমপির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। পবিত্র কোরান তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং তেলাওয়াত করেন সংগঠনের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা। প্রধান অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কার্যকরী কমিটির সদস্যরা। সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম চৌধুরীসহ উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ। চরম প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক চট্টগ্রামবাসী এই সংবর্ধনা সভায় যোগ দেন।
সংবর্ধিত প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামবাসীদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান তাকে সম্মানিত করার জন্য। তিনি বলেন, একজন ব্যক্তির জন্য সবচাইতে সম্মানের এবং প্রাপ্তির জায়গা হলো তার নিজের মানুষদের কাছে আসতে পারা, নিজের মানুষদের ভালোবাসা এবং আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হতে পারা।
চট্টগ্রাম সমিতির এই সংবর্ধনা তাকে এই ভালোবাসার ঋণে বেঁধে দিয়েছে। উপস্থিত নানা সুধীজনের প্রশ্নের জবাবে সারওয়ার আলমগীর এমপি বলেন, যত দ্রুত সম্ভব বাংলাদেশ বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালু করার ব্যাপারে সরকার প্রদক্ষেপ নিয়েছে এবং অচিরেই এই বিষয়ে ফলাফল দৃশ্যমান হবে। তিনি সামাজিক সম্প্রীতি এবং পারিবারিক মূল্যবোধ দৃঢ় করার ব্যাপারে সকলকে মনোযোগী হওয়ার অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস মিয়া, মোহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সমিতির প্রতিষ্ঠাতা ট্রেজারার শামসুল আলম চৌধুরী, সমিতির সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, সিনিয়র ট্রাস্টি সদস্য মুনির আহমেদ, সিনিয়র ট্রাস্টি সদস্য এনাম চৌধুরী, ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ট্রাস্টি সদস্য সৈয়দ মোর্শেদ রিজভী চৌধুরী, সমিতির বর্তমান নির্বাচন কমিশনার যথাক্রমে সেলিম হারুন এবং রুহুল আমিন হোসেন,
বিশিষ্ট রাজানীতিবিদ মোস্তফা কামাল পাশা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আইটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ অধহমেদ, সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী চৌধুরী লিটন, সমিতির বর্তমান উপদেষ্টা মতিউর রহমান চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন কে চৌধুরী, কাওসার চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হামিদ, সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক নওশাদ কামাল, বাফেলো থেকে আসতো ইকবাল হোসেন, বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ টি আলম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কলিমুল্লাহ মাস্টার, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা, সাংগঠনিক সম্পাদক তানিম মহসিন, সদস্য মোহাম্মদ মহিম উদ্দিন।
সারওয়ার আলমগীর এমপিকে চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য (অনারারী) সনদ প্রদান করেন চট্টগ্রাম সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মোহাম্মদ আবু তাহের এবং মোহাম্মদ আরিফুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন চট্টগ্রাম সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।