এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বড়তুলা সমাজকল্যাণ পরিষদ


‎দেশ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 16-09-2026

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বড়তুলা সমাজকল্যাণ পরিষদ

এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনার জানিয়েছেন ‘বড়তুলা সমাজকল্যাণ পরিষদ’। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। বড়তুলা সমাজকল্যাণ পরিষদ সভাপতি হাফেজ মাওলানা বিলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা এটিএম আইয়ূব আলী, কমিউনিটি লিডার আরিফুর রহমান মজুমদার, মাওলানা কবির হোসেন, জাহাঙ্গীর হোসেন মজুমদার, মাস্টার নজির আহমেদ, মাওলানা রাশেদুল ইসলাম মজুমদার। কৃতী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন—জিপিএ-৫ প্রাপ্ত ইমান হোসেন ও নাজনীন সুলতানা নিশি। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা খোরশেদ আলম। 

উল্লেখ্য, ‘বড়তুলা সমাজ কল্যাণ পরিষদ’ কুমিল্লা জেলার লালমাই উপজেলার বড়তুলা গ্রামের একদল তরুন সমাজকর্মীর উদ্যোগে গঠিত আত্মসামাজিক সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে মমিনুল ইসলাম মজুমদার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল দীর্ঘ ১০ বছরের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। তবে এ অর্জন জীবনের চূড়ান্ত সাফল্য নয়; বরং এটি নতুন অধ্যায়ের সূচনা। বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক পরিসরের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে। 

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন—ইমাম হোসাইন, নুসরাত জাহান জাহিন, জুমানা রহমান অপি, তালহা যোবায়ের ইশান, মঞ্জুরুল ইসলাম তামিম, হাসিবুল ইসলাম রুমান, নাজনীন সুলতানা নিশি, উম্মে আয়মান রুবি, আব্দুল কাইয়ুম প্রমুখ। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের লোক উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)