বাংলাদেশ সোসাইটির নির্বাচন : ২১ পদে ৪৩ প্রার্থী


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 16-09-2026

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : ২১ পদে ৪৩ প্রার্থী

বাংলাদেশ সোসাইটির নির্বাচন আগামী ২৫ অক্টোবর। ইতোমধ্যেই নির্বাচন কমিশনার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। গত ১১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের জানিয়েছেন, দুটো প্যানেলের ৪২ জন প্রার্থী এবং স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দ রাব্বী। স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদকে পদে শন্তিদাস গুপ্ত তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। সেই অনুযায়ী ২১ পদে ৪৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশন জানিয়েছেন এবার লাইফ মেম্বারসহ মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ২৬৯ জন। তার মধ্যে প্রায় ৩০০ ডাবল ভোট পাওয়া গিয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যেই পাঁচটি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। কুইন্স কেন্দ্র উডসাইডের ৫৮ ম্যানোরে, জ্যামাইকা কেন্দ্র অঙ্গন পার্টি হল, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস, ব্রুকলিন কেন্দ্র কামাল’স হল, ওজনপার্ক কেন্দ্র ম্যাজিস্ট্রিক মার্ক্যুয়েট ব্যাঙ্কুয়েট।

বাংলাদেশ সোসাইটির এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট জ্যামাইকায়। জ্যামাইকায় ভোটার সংখ্যা ৮১৭৮ ভোট। দ্বিতীয় সর্বোচ্চ ভোট ব্রঙ্কসের গোল্ডেন সেন্টারে। ভোটার সংখ্যা ৭ হাজার ৮৫৩। ওজনপার্কে ভোটার সংখ্যা ৭ হাজার ১৫৪। ব্রুকলিনে ভোটার সংখ্যা ৫ হাজার ৫৭৭ এবং কুইন্সে ভোটার সংখ্যা সর্বনিম্ন ৫ হাজার ৪২৪।

নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা। কুনু-ফিরোজ প্যানেল-সভাপতি আজমল হোসেন, সিনিয়র সহ-সভাপতি দুলাল বেহেদু, সহ-সভাপতি আবুল কালাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ হোসেন, কোষাধ্যক্ষ মুফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামিল আনসারী, সাংস্কৃতিক সম্পাদক আহমেদ আর. চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক সৈয়দ গাউসুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক কয়েস আহমেদ, সাহিত্য সম্পাদক মোহাম্মদ এ. আখতার, ক্রীড়া ও বিনোদন সম্পাদক মোরশেদ আলম, স্কুল ও শিক্ষা সম্পাদক মো. মঈন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক বেগম এম. চৌধুরী, যুব ও আইটি সম্পাদক কাজী আর. হাসান, কার্যনির্বাহী সদস্য সিরাজদুল্লাহ হক, কার্যনির্বাহী সদস্য মো. এ. সিদ্দিক পাটোয়ারি, মো. আব্দুল বাসির, মাশহুদুল হক সানু, মোহাম্মদ কাউসার আলম ও মো. এম. ইসলাম।

সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি সেলিম এমএ রহমান, সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহকারী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জেড এইচ. খান, সাংস্কৃতিক সম্পাদক মোস্তফা অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক মনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক রুমানা আহমেদ, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হাসান খান, স্কুল ও শিক্ষা সম্পাদক এএসএম মঈন উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শাহানাজ হোসেন, যুব ও আইটি সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, কার্যনির্বাহী সদস্য—উজ্জ্বল পিপুল, সারওয়ার খান, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, মোহাম্মদ এ মান্নান ও মো. আব্দুল মালেক খান, স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক রাব্বি ফজলে সৈয়দ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)