প্রবাসের আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইন্ক’-এর বার্ষিক বনভোজন ৩০ আগস্ট রবিবার অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থিত হেক শেয়ার স্টেট পার্কে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রে দিনব্যাপী এই উৎসবমুখর বনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামিম গফুর এবং সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল স্বত:স্ফূর্ত উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একেএম আফজাল উল মনির সভাপতি বাংলাদেশ আইন সমিতি। প্রধান পৃষ্ঠোপোষক ছিলেন আজহারুল ইসহাক খোকা সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান নরসিংদী জেলা সমিতি। গেস্ট অব অনার আহসান হাবীব সাবেক সভাপতি নরসিংদী জেলা সমিতি। আনারেবল গেস্ট অব চেয়ারপারসন ডা. নাজমুল খান সাবেক চেয়ারম্যান ট্রাস্টি বোর্ড নরসিংদী জেলা সমিতি।
শুরুতেই বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর ও নরসিংদী জেলা সমিতির কার্যকরি কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি একেএম আফজাল উল মনির বলেন, প্রবাসের যান্ত্রিক জীবন থেকে কিছুটা মুক্তি পেতে এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে প্রতিবছর এই রকম এই বনভোজনের আয়োজন প্রয়োজন।
প্রধান পৃষ্ঠোপোষক আজহারুল ইসহাক খোকা বলেন, আমি বলব ঐক্যের কোনো বিকল্প নেই। সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে যে নরসিংদীবাসী ঐক্যবদ্ধ।
সংগঠনের সভাপতি শামিম গফুর বলেন, উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা সুন্দর পরিবেশে বনভোজনের আয়োজনের চেষ্টা করেছি। আমাদের যদি কোন ভুলত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা এই পিকনিকে অংশ নিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।
সাধারণ সম্পাদক এহসানুল হক বাবুল বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ, এত সুন্দর একটি আয়োজনে সহযোগিতা করার জন্য। ভবিষ্যতে আরো সুন্দর করে, আর বড় পরিসরে এমন আয়োজনের চেষ্টা থাকবে।
আহ্বায়ক জসিম উদ্দিন খন্দকার বলেন, ঐক্যবদ্ধ সমিতির কোন বিকল্প নেই।
বার্ষিক বনভোজন ২০২৬ উপলক্ষে মেঘনা নামে বিশেষ প্রকাশনা প্রকাশ করা হয় সেটির মোরক উন্মোচন করেন নরসিংদী জেলা সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বড়দের পাশাপাশি শিশুদের জন্য ছিলো আকর্ষণীয় খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সদস্যদের সংগীত পরিবেশনা মুগ্ধ করে সবাইকে। দিনব্যাপী আয়োজনে বড় ও ছোটদের জন্য আকর্ষণীয় খেলাধুলা, মহিলাদের পিলো খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিলো। এছাড়া বনভোজনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে ছিলো জমকালো র্যাফেল ড্র।
বার্ষিক বনভোজন সফলভাবে সম্পন্ন করতে সহোযোগিতা করেছেন তারা হলেন আহ্বায়ক জসিম উদ্দিন খন্দকার, প্রধান সমন্বয়কারী ইকবাল এ ভূঁইয়া, সদস্য সচিব জিয়াউর রহমান, যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান মুরাদ, সমন্বয়কারী মতিউর রহমান, যুগ্ম সদস্য সচিব মোফাজ্জেল হোসেন। উপ-কমিটির সদস্যবৃন্দ-
মোঃ ইসমাইল হোসেন, ফিরোজ আহমেদ, বি এম মাসুদ, মোঃ গোলাম মোস্তফা, আব্দুল কাইয়ুম, অলিউল্লাহ খন্দকার সুমন, রাশিদুল কবির সজল, ইয়াসিন মিয়া, তোহরা বেগম, মোঃ সাইফুর রহমান, মোঃ নাজমুল হক, মোঃ জাহাঙ্গীর আলম, জাকির এইচ খান, মোঃ মাহবুবুর রহমান, সালাহউদ্দিন খান তুহিন, মোঃ মাহবুবুল আলম, কাজী কামরুজ্জামান, সাহাদৎ হোসেন খান স্বপন, মোঃ আতিকুর রহমান, মোঃ কামাল চৌধুরী, জেরিন আজাদ, শামীমা খান ও নাসরিন জাহান সুমি। মোঃ আনোয়ার হোসেন, আজহারুল ইসহাক খোকা, আহসান হাবীব, মোঃ মাহবুব হোসেন, বি এম মুরাদ, ইঞ্জিনিয়ার আহসানুল হক, মাহবুবুর রহমান চন্নু, ইনিঞ্জঃ নূরুল হক, অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, মোঃ মহিসিন হোসেন, জাহিদুল আহম্মেদ নাফিজ, এ কাদের জিলানী ও মোঃ রেজাউল খালেক খালিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ সোসাইটির ইনক এর সভাপতি মো: আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কুনু-ফিরোজ পরিষদের সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, বাবুল চৌধুরী, বাংলাদেশ এসেম্বল অফ ইউএসএর সভাপতি শামীম হাসান ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসলাম কলিম, মতলব সমিতির উপদেষ্টা ফারুক হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মিঞা ফয়েজ আহমেদ সহ আরও অনেক।