ফুলতলী নিউ জার্সি সেন্টারের গ্র্যাজুয়েশন সম্পন্ন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 20-08-2026

ফুলতলী নিউ জার্সি সেন্টারের গ্র্যাজুয়েশন সম্পন্ন

নিউজার্সির প্যাটারসন মসজিদ আল ফেরদৌসে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মসজিদ আল-ফেরদৌস ও শাহজালাল-লতিফিয়া মাদরাসা নিউ জার্সি সেন্টারের গ্র্যাজুয়েশন ও প্রাইজ বিতরণ গত ১৫ আগস্ট সম্পন্ন হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মালিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দারুল কিরাত সেন্টারের নাজিম ও শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টারের সভাপতি সৈয়দ জুবায়ের আলী। মঞ্চে ছিলেন সেন্টারের শিক্ষক ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুন নুর, সেন্টারের প্রধান কারি মাওলানা মনিরুল ইসলাম, মসজিদ কমিটির সেক্রেটারি আজিজুর রহমান রানা, মসজিদ কমিটির সাবেক সভাপতি আব্দুর রউপ, সেন্টারের শিক্ষক হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ আল হামিদ, কারি মাওলানা মুহিবুর রহমান, কারি হাফেজ আলাউদ্দিন, কারি মাওলানা ফয়সাল আহমেদ, কারি মাওলানা এমরান আহমেদ, কারি মাওলানা মানিক আল মুবিন, কারি মাহতাব আহমেদ, কারি শেখ হাসান আলী, কারি আব্দুল আজিজ, কারি আবিদ আহমদ, কারি বখতিয়ার তামিম, কারি জাফর উল্লাহ, কারি হাসান আহমেদ, কারি সাদিকুল ইসলাম।

সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন কারি হাসান আহমেদ, নাতে রাসুল পাঠ করেন কারি মানিক আল মুবিন ও মাওঃ মুতাহির হুসেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন-আনোয়ার চৌধুরী পারেক ও মাছুম চৌধুরী। পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা আল্লামা ফুলতলী কিবলাহ (রহ.)-এর প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের এই শাখা ২০০১ সাল থেকে প্যাটারসন মসজিদ আল-ফেরদৌসে প্রতি বছর সামার ক্লাস হিসেবে পরিচালিত হয়ে আসছে। এবার ২৬তম বছর অতিবাহিত করলো, এবারে ১৭ জন কারির তত্ত্বাবধানে জমাতে সুরা থেকে জমাতে হাদিস পর্যন্ত প্রায় দেড় শতাধিক ছাত্রছাত্রী অধ্যয়ন করেন। সমাপনী অনুষ্ঠানে কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয়। তাছাড়া ক্লাসে যারা ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী হয়েছেন তাদের সবাইকে ও পুরস্কার দেওয়া হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)