দাগনভূঁঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন


রুদ্র মাসুদ , আপডেট করা হয়েছে : 08-07-2026

দাগনভূঁঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী দাগনভূঁঞাবাসীর প্রাণপ্রিয় সামাজিক সংগঠন দাগনভূঁঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ও দাগনভূঁঞা ইয়াং জেনারেশন ইউএসএর বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন নিউইয়র্কের হ্যাকশেয়র স্টেট পার্কে অনুষ্ঠিত বনভোজনে নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেট থেকে দাগনভূঁঞার বাসিন্দারা অংশগ্রহণ করেন। 

সকাল ১০টা থেকে বিকাল ৭টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন নেন বনভোজনে অংশগ্রহণকারী। বেশিরভাগ মানুষ ব্যক্তিগত গাড়িতে করে গেলেও তিনটি বিলাসবহুল বাসও রাখা হয় বনভোজনে যাওয়ার জন্য। 

সকাল থেকেই স্বেচ্ছাসেবীরা আগত দাগনভূঁঞাবাসীকে বরণ করে নেন। এরপর সকালের নাশতা, ফলমূল, চা দিয়ে আপ্যায়ন করেন। বিভিন্ন পর্বে শিশুদের জন্য দৌড় প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা, বড়দের জন্য প্রীতি ফুটবল, নারী অংশগ্রহণকারীদের জন্য পিলো পাসিং, সুই-সুতো দৌড়সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। এছাড়া প্রবাসী দাগনভূঁঞার বাসিন্দদের মধ্যে এ বছর স্নাতক অর্জনকারী কৃতী শিক্ষার্থী ও কোরআনে হাফেজদের সম্মাননা প্রদান কর হয়। সর্বশেষ আয়োজন ছিল র‌্যাফেল-ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। 

দুপুরে জোহরের নামাজ আদায়ের পর অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন সারিবদ্ধভাবে। বনভোজনে সংহতি জানাতে অংশ নেন মূলধারার রাজনীতিবিদ অ্যাটর্নি মইন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা নাইম টুটুল, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভূঁঞা, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি তাজু মিয়া, সেক্রেটারি এএসএম মাইনউদ্দিন পিন্টু, উপদেষ্টা মালেক খান, সেনবাগ উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এএসএম মাইনউদ্দিন বাবলু, কবিরহাট উপজেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মীর্জা মোহাম্মদ হোসেন, সেক্রেটরি ইমতিয়াজ আহম্মেদ, চৌমুহনী ক্লাবের সভাপতি মোরশেদ আলমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। 

দাগনভূঁঞা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি রেজাউল হক শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম সারোয়ার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের ট্রাস্টি শাহজাহান কবির, ট্রাস্টি ফারুক আহম্মেদ সুমন, উপদেষ্টা রফিক উদ্দিন বাহার উপদেষ্টা আব্দুল আউয়াল প্রমুখ র‌্যাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)