জ্যাকসন হাইটস এলাকাবাসীর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-06-2026

জ্যাকসন হাইটস এলাকাবাসীর সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন

জ্যাকসন হাইটস বাংলাদেশিদের প্রিয় জায়গা। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর তীর্থস্থান হচ্ছে জ্যাকসন হাইটস। জ্যাকসন হাইটসের কিছু ব্যবসায়ী, তরুণ সমাজ এবং আশপাশের লোকজনের সমন্বয়ে প্রতিষ্ঠাতা করা হয় জ্যাকসন হাইটস এলাকাবাসী নামে একটি সংগঠন। এ সংগঠন তাদের কর্মকাণ্ডেই প্রমাণ করেছে তারা দেশে এবং প্রবাসে অনুকরণীয় এবং অনুসরণীয়। দেশপ্রেম এবং জাতীয় নেতাদের প্রতি তাদের সম্মান অতুলনীয়। বাংলাদেশে যেখানে রাজনীতি নিয়ে প্রতিহিংসা, সেখানেই জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রতিষ্ঠাতা করেছে সৌহার্দ্য-সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। তাদের সেøাগান-হিংসা নয়, সম্প্রীতি, বিদ্বেষ নয় সৌহার্দ্য, বিভক্তি নয় ঐক্য। এ অনুষ্ঠানের আয়োজনে সব দলের নেতাকর্মী-সমর্থকরা থাকেন এবং স্পনসরও করে থাকেন। যে কারণে জ্যাকসন হাইটস এলাকাবাসীর অনুষ্ঠানে মানেই অনন্য অসাধারণ।

জ্যাকসন হাইটস এলাকাবাসী প্রতিষ্ঠার পর থেকেই প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী দলমত নির্বিশেষে ১৫ আগস্ট পালন করে আসছে। কয়েক বছর পরেই শুরু করে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন। অনুষ্ঠান আয়োজনকে কেন্দ্র করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। যদিও সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সমস্ত কর্মকাণ্ডের সঙ্গেই থাকেন। প্রতি বছরই নেতাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কয়েক হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। তারই ধারাবাহিতায় গত ৩০ মে পালন করা হয় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী। জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার তবারক বিতরণের পাশাপাশি কয়েক শত জায়নাজ বিতরণ করা হয়।

কমিটির আহ্বায়ক দেওয়ান মনির, সদস্য সচিব আমানত হোসেন আমার এবং প্রধান সমন্বয়কারী সরওয়ার খান বাবু, সার্বিক তত্ত্বাবধায়ক এজাজুল ইসলাম নাঈমের নেতৃত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি, সাবেক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এনওয়াই হোম কেয়ারের প্রেসিডেন্ট এম আজিজ, কুইন্স ডেমোক্রেটিক লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটির সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাইদ আহমেদ, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আব্দুস সবুর, এবাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, নিউ ইয়র্ক মহানগর বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রাজনীতিবিদ আলা উদ্দিন বুলু, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আমিনুল ইসলাম স্বপন, চৌধুরী তানিম, মোহাম্মদ ফারুক, মনিরুল ইসলাম, শফিক মিয়া, বিপ্লব সাহা, বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা জাহাঙ্গীর সরওয়ার্দী, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, বদরুল হক আজাদ, রইস উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন এবং বক্তব্য রাখেন-জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া, সাধারণ সম্পাদক জেড আলম নমি, যুগ্ম আহ্বায়ক শামস জনি, সেলিম আহমেদ, মানিক বাবু, শেখ নোমান পলাশ, ইক্তারুজ্জামান রতন, যুগ্ম, সদস্য সচিব আফতাব জনি, এবি সিদ্দিক পাটোয়ারি, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম জয়, মোহাম্মদ রইস উদ্দিন, ওয়াহিদুজ্জামান নিলু, নূর হোসেন, সমন্বয়কারী মিয়া মোহাম্মদ দুলাল, ফারুক হোসেন মজুমদার, শফিউদ্দিন মিয়া, মিজানুর রহমান মিজান, প্রফেসর মনিরুল ইসলাম খান, এসএম মাঈনুল করিম টিপু, জীবন শফিক, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গিয়াস উদ্দিন, মোশাররফ হোসেন সবুজ, এজেডএম জাহাঙ্গীর হাসাইন, সাইফুল ইসলাম, সুলতান নাসির উদ্দিন, নীরব হক, জিয়াউর রহমান টিটো। জেবিবিএর সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জীবন মাহবুবুর রহমান, হামিদুজ্জামান রকি, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মানিক বাবু।

অনুষ্ঠানে বক্তারা জ্যাকসন হাইটস এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতীয় নেতাদের সবারই সম্মান করা উচিত। কাউকে খাটো করে দেখার উপায় নেই। তারা বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং তার অবদানকে অস্বীকার করা যাবে না।

এম আজিজ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়ার রহমান একজন দেশপ্রেমিক শাসক ছিলেন। তার আদর্শ আমাদের লালন করা উচিত। তার রুহের মাগফিরাত কামনায় আমি দোয়া করছি।

গিয়াস আহমেদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বলেই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে।

অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভাল মানুষ ছিলেন। তিনিই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন।

সভাপতি শাকিল মিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, আহ্বায়ক দেওয়ার মনি ও সদস্য সচিব আমানত হোসেন আমান অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে এই ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আমানত হোসেন আমান। দোয়া শেষে কয়েকটি গরু জবাই করে কয়েকশ মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাসহ বিভিন্ন প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)