বাংলাদেশি মালিকানাধীন নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্র্রিক্যাল হোলসেল শপ উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-05-2026

বাংলাদেশি মালিকানাধীন নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্র্রিক্যাল হোলসেল শপ উদ্বোধন

বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের অদূরে ইয়াঙ্কার্সে প্রথম বাংলাদেশি মালিকানাধীন নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্র্রিক্যাল শপের উদ্বোধন করা হলো। গত ৮ মে ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে এ শপের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট তোফায়েল চৌধুরী। এ সময় বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিসহ কম্যুনিটির নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এটি তোফায়েল চৌধুরী লিটনের মালিকানাধীন দ্বিতীয় প্রতিষ্ঠান। তিনি আজ থেকে ৬ বছর আগে একই এলাকায় প্রতিষ্ঠা করেছিলেন গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স। গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স হচ্ছে সিটির অর্থায়নে পরিবেশনবান্ধব হিটিং ও কুলিং সিস্টেম। যে কেউই সিটির অর্থায়নে নিজের বাসা বা ব্যবসা প্রতিষ্ঠানে এ সিস্টেম লগাতে পারেন। গ্রি মেকানিক্যাল ইয়াংকার্সের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়। সিটির পক্ষ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত রিবেটের ব্যবস্থা রয়েছে। অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে ৩ শতাংশ ইন্টারেস্টে লোনের ব্যবস্থাও করে দিয়ে থাকেন। গত ৬ বছরে গ্রি মেকানিক্যাল ইয়াংকার্স বাংলাদেশিসহ বিদেশিদের কাছে আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বিশ্বস্ত এ প্রতিষ্ঠানের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। তোফায়েল চৌধুরী লিটন একজন সফল ব্যবসায়ী। একটি প্রতিষ্ঠানের অভাবনীয় সাফল্যের পর তিনি আরেকটি প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন। 

নতুন প্রতিষ্ঠানের নাম নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্র্রিক্যাল শপ। এটি গ্রে মেকানিক্যাল ইয়াংকার্সের সহযোগী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে পাওয়া যাবে সব ধরনের ইলেকট্রিক্যাল সামগ্রি। এখান থেকে সব ধরনের ইলেকট্রিক্যাল সামগ্রী হোলসেলারদের কাছে স্বল্পমূল্যে বিক্রি করা হবে। তবে যেসব বাংলাদেশি খুচরা ক্রয় করতে চান, তাদের কাছেও হোলসেল মূল্যে বিক্রি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো জানালেন, এ স্টোরে সব ধরনের ইলেকট্রিক্যাল সামগ্রী পাওয়া যাবে। এ ধরনের আরো তিনটি স্টোর নিউ ইয়র্কে চালুর ইচ্ছা পোষণ করেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি কম্যুনিটি এবং মিডিয়ার কারণে আজকে আমি এ পর্যায়ে এসেছি। আশা করি, আগামী দিনেও তারা আমাদের পাশে থাকবেন। তিনি আরো বলেন, বাংলাদেশি কম্যুনির মাঝে আমি মুনাফা করতে চাই না, আমি বাংলাদেশি কম্যুনিটির সেবা করতে চাই। ব্যবসা করার জন্য বিদেশি ক্রেতারাই আমার জন্য যথেষ্ট। আমি বাংলাদেশি কম্যুনিটির দোয়া চাই। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ আমেরিকা নর্থ আমেরিকা হিটিং-কুলিং ও ইলেকট্রিক্যাল হোলসেল শপের ডিরেক্টর তানভীর চৌধুরী ও ফরহাদ চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার কর্মকর্তা ফখরুল আলম, কম্যুনিটি অ্যাকটিভিস্ট মনজুর চৌধুরী জগলু, টাইম টিভির প্রেসিডেন্ট আবু তাহের, নূরে আলম জিকো, হেলাল উদ্দিন, টিবিএন ২৪ এর মার্কেটিং ডিরেক্টর পারভেজ, চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ, সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক ডা. ওয়াজেদ খান, কম্যুনিটি অ্যাকটিভিস্ট আলহাজ সোলায়মান ভূঁইয়া, খন্দকার বাকি, সৈয়দ আলমগীর, সৈয়দ তপু প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে তোফায়েল চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশি কম্যুনিটির নেতারা। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)