প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। কম্যুনিটির সর্বস্তরের লোকজনের উপস্থিতিতে গত ১০ এপ্রিল সন্ধ্যায় উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিপ্লব সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল গাজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন এজ হোম কেয়ার ও শাহ নেওয়াজ গ্রুপের চেয়ারম্যান শাহ নেওয়াজ। সম্মানিত অতিথি ছিলেন এনওয়াই হোম কেয়ার ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আজমল হোসেন কুনু, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. মইনুল ইসলাম মিয়া, সোসাইটির সাবেক সভাপতি ও রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা নার্গিস আহমেদ, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা মোর্শেদ আলম, সংগঠনের উপদেষ্টা মোস্তফা হোসেন মুকুল, ধনঞ্জয় সাহা, মনিরুজ্জামান, মোহাম্মদ আলম, নূর আলী স্বপন, কবির রতন, প্রধান নির্বাচন কমিশনার হারুণ ভূঁইয়া, নির্বাচন কমিশনের সদস্য মামুন মিয়াজি, জেবিবিএর সাধারণ সম্পপাদক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সাবেক সভাপতি ফারুক হোসেন মজুমদার, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইউনূস সরকার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আজিম, প্রবাসী মতলব সমিতির সভাপতি নাজির উদ্দিন পাটোয়ারি, অভিষেক অনুষ্ঠানের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব জসীম উদ্দীন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহ-সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, জয়নাল আবেদীন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, সাবেক সম্পাতক মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে কম্যুনিটিতে অবদানের জন্য বেশ কয়েকজনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। যার মধ্যে ছিলেন শাহ নেওয়াজ, ফয়সাল আজিজ, ফাহাদ সোলায়মান, নূরুল আজিম, নূর আলী স্বপন, হারুণ ভূঁইয়া, মামুন মিয়াজী প্রমুখ।
অভিষেকে নবনির্বাচিত কর্মকর্তাকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের সদস্য মামুন মিয়াজি। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি বিপ্লব নাহা, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এবি সিদ্দিক পাটোয়ারি, লুৎফুর রহমান চুন্নু, নূরুল আলম মজুমদার, মোহাম্মদ নূরুল আমিন, মোহাম্মদ জসীম উদ্দিন, সাকিল মিয়া, মোহাম্মদ নূবায়রা ইবনাত, সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ আজাদ, অহনাফ আলম, সাধারণ সম্পাদত সোহেল গাজী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহীম ভূঁইয়া, মোহাম্মদ আবু তাহের, নূরুল ইসলাম মিলন, ফয়সল আহমেদ, গোলাম আজম রকি, মামুন মজুমদার, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান পাটোয়ারি, সহ-কোষাধ্যক্ষ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটোয়ারি, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান রাসেল, প্রচার সম্পাদত ফয়েজ আহমেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক ইকবাল হোসেন মানিক, আন্তর্জাতিক সম্পাদক শাহাদাত হোসেন, সাহিত্য সম্পাদক হুমায়ুন কবীর ঢালি, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার সিমু, সাংস্কৃতিক সম্পাদক শেখ সায়েম উল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আবু তাহের গাজী, দপ্তর সম্পাদক ওসমান ওমর ফারুক, তথ্য সম্পাদক মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক নিয়াজ মোর্শেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবু বকর, আপ্যায়ন সম্পাদক মোস্তাক আহমেদ, সদস্য মাহবুবুর রহমান টিটো, আলমগীর হোসেন, গিয়াস উদ্দিন মাতাব্বর, শাখাওয়াত হোসেন ফরহাদ, মোর্শেদ আলম, বোরহান উদ্দিন, আবু ইউসূফ, মোফাজ্জাল হোসেন রিয়াদ, ইমাম হোসেন, ইকবাল হোসেন, আবু বি সিদ্দিক, মোমিন হোসেন মিন্টু, ইব্রাহিম খলিল, শামসুল আলম, পীরজাদা মেহেদী হাসান, মাহবুবুর রহমান রিয়াদ, সোহরাব খান, তানভীর হোসেন রনি, স্বপন দত্ত, মানিক রাজা, শাহাদাত হোসেন ও ফারুক আহমেদ। এর মধ্যে বিভিন্ন কারণে কয়েকজন অনুপস্থিত ছিলেন।
তিন পর্বের অনুষ্ঠানের শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, আফতাব জনি, রোকসানা মির্জা সংগীত পরিবেশন করেন।
সভাপতি বিপ্লব সাহা অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।