রুহুল-অপু প্যানেলের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-04-2026

রুহুল-অপু প্যানেলের ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

প্রবাসের ব্যস্ততম সময়ে, উৎসবে, বিশেষ দিনে, ব্যক্তিগতভাবে দেখা করা, কুশল বিনিময় অত্যন্ত কঠিন হয়ে পড়ে। তবুও আত্মীয়, বন্ধু- বান্ধব, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ীদের সাথে আড্ডা, মত বিনিময়ের আগ্রহ জাগে। তাই ঈদপুনর্মিলনীর আয়োজন। সবার সাথে সাক্ষাত, ঈদের আনন্দকে ভাগাভাগি করা, প্রয়াতদের জন্য দোয়া করা হয়। সে আকাঙ্খা থেকে রুহুল-অপু পরিষদ নির্বাচন প্রস্তুতিকালীন সময়ে পরিষদের সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ীদের সৌজন্যে গত ১৩ এপ্রিল ওজনপার্কের আল মদিনা পার্টি হলে ঈদপুনর্মিলনী ও দোয়া মাহফিলের আয়োজন করে।

গোধুলী লগ্ন থেকে রুহুল- অপু পরিষদের শুভাকাঙ্খী, শুভানুধ্যায়ী, সমর্থক সবাই অনুষ্ঠানে জড়ো হতে থাকেন। দীর্ঘ দিন পর একে অন্যকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হন। একে অপরের খোঁজ খবর নেন। ঈদপুনর্মিলনী প্রাণবন্ত হয়ে উঠে। অনেককে বলতে শোনা যায় নির্বাচন মামলার গ্যাড়াকলে না পড়লে এবং সময়মত নির্বাচন হলে যে কোন প্যানেল জয়যুক্ত হতো। আজকের এই আয়োজন একটি প্যানেলের না হয়ে সার্বজনীন মিলনমেলা হতে পারতো। সবাই আনন্দ ভাগাভাগি করে নিতো। রুহুল-অপু প্যানেলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠান ছিল কানায় কানায় পূর্ণ। হলের বাইরে ক্লান্তীহীনভাবে দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যের সাথে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করা হয়। আয়োজকরা অভ্যাগতদের বরণ করে নিতে ব্যস্ত সময় পার করেন। আগতদের মধ্যে আনন্দের সীমাবদ্ধ ছিল না। বিয়ানীবাজার সমিতি গঠনের সাথে যারা জড়িত এবং সে সব ব্যক্তি আজ অব্দি প্রয়াত হয়েছেন- সম্প্রতি বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও রুহুল-অপু প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রেজাউল আলম অপুর বাবা মোহাম্মদ রিয়াজ উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদপুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক আহমদ মোস্তফা বাবুল। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আলীম। সভার শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন মাওলানা রফিক উদ্দীন। দোয়া পরিচালনা করেন ফুলতলী জামে মসজিদের সহযোগি ইমাম মওলানা আব্দুছ শুকুর। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহুল-অপু পরিষদের সভাপতি পদ প্রার্থী মুহিবুর রহমান রুহুল, সেক্রেটারি পদপ্রার্থী রেজাউল আলম অপু। মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, আজিমুর রহমান বুরহান, মকবুল রহিম চুনই, মোস্তফা কামাল, সাবেক উপদেষ্টা শামছুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়শনের (একাংশের) সাধারণ সম্পাদক রোকন হাকিম, গোলাবশাহ সমাজ কল্যাণ সংস্থার সেক্রেটারি জয়নাল আহমদ, বাংলাদেশ সোসাইটির প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহুল-অপু প্যানেলের সহ-সভাপতি প্রার্থী মোহাম্মদ আবদুল ফাত্তাহ, সহ-সাধারণ প্রার্থী সম্পাদক রাজু আহমদ, কোষাধ্যক্ষ প্রার্থী রেজাউল হক রেজা, সাংগঠনিক সম্পাদক প্রার্থী শামছুল আলম শিপলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী শরীফ আহমদ, দপ্তর সম্পাদক প্রার্থী ইকবাল হোসেন, প্রচার সম্পাদক প্রার্থী সিদ্দিক আহমদ, ক্রীড়া সম্পাদক প্রার্থী খালেদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক প্রার্থী জাহিদুর রহমান রুবেল, মহিলা সম্পাদক প্রার্থী হাফছা ফেরদৌস হেলেন, কার্যকরি সদস্য প্রার্থী নুরুজ্জামান জামান সোহেল, মোহাম্মদ আবদুল আহাদ জুনেদ, উমর মোহাম্মদ সিদ্দিকী জুন্না, মোহাম্মদ জাকির হোসেন অপু, মোহাম্মদ জিল্লুর রহমান, আশরাফুল ইসলাম মনসাদ আল মোস্তাজাব।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)