বাকির আজাদের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-04-2026

বাকির আজাদের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদ বাকিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয় “আজাদ বাকির স্মৃতি পরিষদ” এর উদ্যোগে ১৩ এপ্রিল সোমবার বাদ এশা জ‍্যাকসান হাইটস ইসলামিক সেন্টার মসজিদে। আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের। দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ। বিশেষ করে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জ‍্যাকাসান হাইটস ইসলামিক সেন্টারের খতীব মাওলানা সাদেকুর রহমান।

মরহুম আজাদ বাকিরের বন্ধু, শুাকাঙ্খি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বিশিষ্ট ব্যবসায়ী আবু জাফর মাহমুদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির সাবেক এজিএস বাবুল চৌধুরী, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান, উপদেষ্টা শাহাদত হোসেন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, জামালপুর আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি আলমগীর খান, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সভাপতি মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, মোঃ আলমগীর হোসেন, বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি মোঃ ইউনুস সরকার, সাধারণ সম্পাদক এবি সিদ্দিক পাটোয়ারি, ব্রাহ্মণবাড়ীয়া সোসাইটির সাবেক সভাপতি কাজী তোফায়েল আহমেদ, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সভাপতি ফারুক চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলি উল্ল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান সাইদ, বদরুল হক আজাদ, দেওয়ান কাউসার, মনির হোসেন, ডঃ খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশনের সভাপতি আল আমিন সুমন, সেলিম আহমেদ, শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোস্তফা রিপন, সাবেক সভাপতি ওয়াসিম উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা নুরুল হাসান, রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ আলী, ব‍্যবসায়ী মোবারক হোসেন সহ আরো অনেকে।

বিশেষ ভাবে আরো দোয়া করা হয় বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদ, সহ-সভাপতি আবদুল খালেক খায়েরের জন্য। এ ছাড়া অতি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন যাদের মা-বাবা, ভাই বোন ও নিকটাত্মীয় স্বজন যারা প্রয়াত হয়েছেন।

দোয়া করা হয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও পরিচিত মুখ এডভোকেট জামাল আহমেদ জনি বেশ কিছুদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন, উনার সুস্থতার জন্য দোয়া করা হয়, দোয়া করা হয় বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির আহমেদ ভূঁইয়া ও সোহরাব হোসেনের জন্য। মিলাদ ও দোয়ার পর সবার মাঝে তবারক বিতরণ করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)