নিউইয়র্কে প্রায় ৮ হাজার কিউনি শিক্ষার্থী হোমলেস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-03-2026

নিউইয়র্কে প্রায় ৮ হাজার কিউনি শিক্ষার্থী হোমলেস

গত ২০ মার্চ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বাজেট শুনানিতে ভাইস চ্যান্সেলর আলিসিয়া আলভেরো জানান, চলতি বছরের মধ্যে প্রায় ৮,০০০ শিক্ষার্থী হোমলেস বা বাসস্থানের অভাবে ভুগেছেন। এটি এক দ্বিবার্ষিক ছাত্রছাত্রী জরিপের প্রাথমিক অনুমান। বিশেষ করে ২০২৪ সালের কমিউনিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হোমলেসনেসের হার আরও বেশি দেখা গেছে। আলভেরো বলেন, মোট বিশ্ববিদ্যালয় জনসংখ্যার প্রায় ৫শতাংশ শিক্ষার্থী গত এক বছরে বাসস্থানের অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। এই হার অনুযায়ী প্রায় ৭,৮৭১ জন শিক্ষার্থী এক বছরের মধ্যে হাউজিং সমস্যার সম্মুখীন হয়েছেন।

হাউজিং সংক্রান্ত অন্যান্য তথ্যও উদ্বেগজনক। ২০২৪ সালের জরিপে অংশগ্রহণকারীদের ২০শতাংশ জানান, তারা ভাড়া বা মর্টগেজ পরিশোধ করতে পারেননি বা আংশিক পরিশোধ করেছেন। এছাড়াও অনেক শিক্ষার্থী একাধিকবার বাসস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বা বন্ধু ও আত্মীয়দের বাড়িতে সাময়িকভাবে থাকেছেন।

সিটি কাউন্সিলের সদস্য রিতা জোসেফ বলেন, এই সংখ্যাগুলো অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হোমলেসনেস শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি শহরের শিক্ষা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্যও বড় সংকেত। অ্যাডভোকেটস ফর চিলড্রেন অফ নিউইয়র্ক-এর ২০২৪-২০২৫ সালের গবেষণায় দেখা গেছে, রেকর্ডসংখ্যক নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের শিক্ষার্থী হোমলেস। সমীক্ষা অনুযায়ী প্রতি সাত শিক্ষার্থীর মধ্যে একজন পুরো বছরের জন্য বাসস্থানের অভাবের সম্মুখীন হয়েছেন।

জাতীয় পর্যায়ের তথ্যও আরও উদ্বেগজনক। স্কুলহাউস কানেকশন-এর গবেষণায় দেখা গেছে, প্রায় ১৪ শতাংশ কলেজ শিক্ষার্থী গত বছরে হোমলেস ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চ ভাড়া, কম আয়, পরিবারের আর্থিক সংকট এবং মানসিক স্বাস্থ্য সমস্যাই শিক্ষার্থীদের হোমলেসনেসের মূল কারণ।

বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ছাত্রছাত্রীদের জন্য হাউজিং সহায়তা প্রোগ্রাম চালু করেছে, যেখানে জরুরি তহবিল, আবাসন তথ্য, এবং সাময়িক হোস্টেল বা ডরমিটরি সুবিধা প্রদান করা হয়। পাশাপাশি মনোবিজ্ঞানী ও সামাজিক কর্মীদের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করেন, সমস্যার সমাধানের জন্য শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও শহরের প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। দীর্ঘমেয়াদে বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করতে এবং হোমলেসনেস কমাতে আরও বাজেট বরাদ্দ, সাশ্রয়ী আবাসন এবং ভর্তুকি বৃদ্ধির প্রয়োজন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)