বাংলাদেশের নির্বাচন : প্রবাসীদের ভাবনায় কারা জয়ী হতে পারে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-02-2026

বাংলাদেশের নির্বাচন : প্রবাসীদের ভাবনায় কারা জয়ী হতে পারে

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে বহুল কাঙ্খিত জাতীয় সংসদ নির্বাচন অনু্িঠত হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে এখনো দেশের ন্যায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সংশয় রয়েছে। তবে যত দিন যাচ্ছে সংশয় কেটে যাচ্ছে। এই সংশয় সৃষ্টির মুখ্য ভূমিকায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লোক রয়েছেন তাদের কাজই হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা। যদি আন্তর্বর্তী সরকার প্রধান ড. মূহাম্মদ ইউনূস বার বার বলছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। অর্থাৎ কোর ষড়যন্ত্র কাজ হবে না। যদিও গুঞ্জন রয়েছে সরকারের একটি অংশও চায় না এত দ্রুত নির্বাচন হোক। কোন কোন উপদেষ্টাতো বলেই ফেলেছেন আমরা পুরো মেয়াদ ক্ষমতায় থাকবো, আবার কোনো কোনো উপদেষ্টা বলেছেন, আমরা যখন ক্ষমতা গ্রহণ করি তখন আমাদের বলা হয়নি ১২ ফেব্রুয়ারির মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে। এসব উপদেষ্টাদের বক্তব্যও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তারপরেও অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা মনে করেন আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন। নির্বাচন হলে কোন দল জয়ী হবে- এই প্রশ্নে মিশ্র প্রতিক্রিয় পাওয়া গিয়েছে। সরকার গঠনে অধিকাংশ প্রবাসীর অভিমত হচ্ছে বিএনপির সরকার গঠন করার সম্ভাবনা বেশি। বিএনপি সরকার গঠন করলে আগামীর প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর পক্ষেও কেউ কেউ মতামত প্রকাশ করেছেন। তবে জামায়াতে ইসলামী যে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ভালো করবে তা নিয়ে কারো দ্বিমত নেই। তারা বলেন, এবারে জামায়াতে ইসলামীর জন্য সবচেয়ে বড় সুযোগ। কারণ এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ। তারা ভোটে নেই। জাতীয় পার্টিও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। এই সুযোগটি কাজে লাগাচ্ছে জামায়াতে ইসলামী। আবার কারো কারো মতে তরুণ সমাজ এবং নারীদের ভোট এবারের নির্বাচনে ফ্যাক্টর হতে পারে। যদিও দেশি এবং বিদেশি প্রায় সব জরিপই বিএনপির পক্ষে। খোদ বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপও তারেক রহমানের পক্ষে অর্থাৎ বিএনপি বা ধানের শীষের পক্ষে।

প্রবাসী সাইফুল ইসলাম লিটন। তার দেশের বাড়ি বাংলাদেশের চাঁদপুরে। তার মতে চাঁদপুরের প্রায় সব আসনেই বিএনপির প্রার্থী জয়লাভ করবেন। তবে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হতে পারেন। তাছাড়া অন্যান্য আসনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে শেষ হয় বিএনপিরই হতে পারে।

প্রবাসী আসাদুল ইসলাম। তার দেশের বাড়ি চট্টগ্রামে। তিনি বলেন, চট্টগ্রামে আসন সংখ্যা ১৬টি। এ ১৬টি আসনের মধ্যে ১১টি আসনে বিএনপির প্রার্থী এগিয়ে। বাকি ৫টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং যে কোনো দল জয়ী হতে পারে।

প্রবাসী আব্দুল কাদের। তার দেশের বাড়ি ঢাকায়। তিনি বলেন, ঢাকা বিএনপি ভাল করবে। কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ভালো করতে পারে। তিনি আরো বলেন, এখনো নির্বাচনের এক সপ্তাহ বাকি। এ পর্যন্ত দেশি-বিদেশি যত জরিপ দেখেছি তাতে সবাই তারেক রহমান একং বিএনপিকে এগিয়ে রাখছে। আমিও এগিয়ে রাখতে চাই।

বরিশাল প্রবাসী গোলাম রহমান। তার মতে এখনো বলা মুশকিল কারা ক্ষমতায় আসছে। তার মতে জামায়ত- বিএনপি যে কেউ ক্ষমতায় আসতে পারে। যদিও তিনি ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

খায়রুল ইসলাম। তার বাড়ি সিলেটে। তিনি বলেন, সিলেটে বিএনপি বেশি আসন পাবে। তবে জামায়াতে ইসলামী যে কোন সময়ের তুলনায় ভাল করবে।

রাজশাহীর আলমগীর হোসেন। তার মতে এবারের নির্বাচন অত সহজ হবে না। নির্বাচন আওয়ামী লীগ না থাকায় এবং জাতীয় পার্টির তেমন সক্রিয় না থাকায় নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এবারের নির্বাচনে ফ্যাক্টর হবে তরুণ প্রজন্ম এবং নারী সমাজ।

জয়নাল আবেদীন। তার বাড়ি খুলনায়। তার মধ্যে খুলনার বেশির ভাগ আসনেই বিএনপি জয়লাভ করার সম্ভাবনা বেশি।

খোরশেদ আলম। তার দেশের বাড়ি সাতক্ষীরায়। তিনি বলেন, এবারো কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে পারে এবং সেই নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে। আর যদি তা না হয় তাহলে ঝুলন্ত পার্লামেন্ট হতে পারে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)