৪২ মিলিয়ন স্ন্যাপ সুবিধাভোগীর জন্য নতুন শর্ত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-02-2026

৪২ মিলিয়ন স্ন্যাপ সুবিধাভোগীর জন্য নতুন শর্ত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর

যুক্তরাষ্ট্রে প্রায় ৪২ মিলিয়ন নিম্নআয়ের মানুষ স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প প্রোগ্রামের মাধ্যমে খাদ্যসামগ্রী কেনার জন্য সহায়তা পান। ১ ফেব্রুয়ারি থেকে এই প্রায় ৪২ মিলিয়ন সুবিধাভোগীর জন্য বড় ধরনের পরিবর্তন এসেছে। ট্রাম্প প্রশাসনের নতুন আইন অনুযায়ী, স্ন্যাপে নতুন কাজের শর্ত কার্যকর হবে, যা সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, সক্ষম ব্যক্তিদের মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, স্বেচ্ছাসেবীতা বা জব ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। যদি তারা এটি পূরণ না করেন, তাহলে তিন বছরের মধ্যে মাত্র তিন মাস সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ পুষ্টি সহায়তা কর্মসূচি স্ন্যাপ গত কয়েক বছর ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৫ সালের ৪৩ দিনের সরকারি শাটডাউনের সময় যুক্তরাষ্ট্রের কৃষি দফতর জানিয়েছিল, পরবর্তী মাসের সুবিধা প্রদান স্থগিত হবে।

শাটডাউন শেষ করার জন্য যে বিল পাশ হয়েছিল, তা স্ন্যাপ-এর তহবিল পুনঃস্থাপন করলেও পূর্বে নেওয়া কিছু কঠোর সিদ্ধান্ত এবং নাগরিক তথ্যের অনুরোধের বিরুদ্ধে স্টেটগুলি মামলা করেছিল। তবে গত গ্রীষ্মে পাশ হওয়া ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল ইতিমধ্যেই স্ন্যাপ-এ বড় পরিবর্তন এনেছিল, যার মধ্যে রয়েছে কঠোর কাজের শর্ত এবং তহবিল হ্রাস। বিল অনুযায়ী, ১৮-৬৫ বছর বয়সের সক্ষম ব্যক্তিদের, যাদের উপর নির্ভরশীল সন্তান নেই, স্ন্যাপ সুবিধা পেতে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে বা স্ন্যাপ এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। এর আগে উপরের বয়স সীমা ছিল ৫৫।

সন্তান থাকা পরিবারগুলোকেও এখন ১৪ বছর বা তার বেশি বয়সী সন্তানের ক্ষেত্রে অতিরিক্ত কাজের শর্ত মানতে হবে। এর আগে ১৮ বছরের কম বয়সী সন্তান থাকলে পরিবারের সদস্যরা শর্ত থেকে মুক্ত থাকতেন। প্রাক্তন সৈনিক, সম্প্রতি ফোস্টার কেয়ার থেকে বের হওয়া ২৪ বছরের কম বয়সী এবং গৃহহীন ব্যক্তিরাও এখন কাজের শর্ত থেকে মুক্ত নয়।

কর্মসংস্থানের অভাবে রাজ্যগুলো আর সাময়িকভাবে সুবিধা বাড়াতে পারবে না। এখন শুধুমাত্র সেই এলাকায় ১০ শতাংশ বা তার বেশি বেকারত্ব থাকলে ওয়েভার দেওয়া যাবে। বিলটি স্ন্যাপ সুবিধা কেবল কিছু বৈধ স্থায়ী বাসিন্দা এবং মার্কিন নাগরিকদের জন্য সীমিত করেছে। শরণার্থী বা আশ্রয়প্রার্থী, গৃহহীনতা, মানবপাচার বা গৃহহিংসার শিকারদের মতো জরুরি মানবিক ভিত্তিতে থাকা অধিকারও বিলোপ করা হয়েছে। স্টেটগুলোকে এখন সুবিধার খরচের ১৫ শতাংশ পর্যন্ত ব্যয়ভার বহন করতে হবে এবং প্রশাসনিক খরচ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কৃষি দফতর বলেছে, এই পরিবর্তনগুলো জালিয়াতি কমানোর উদ্দেশ্যে করা হয়েছে। তবে গবেষক ও অধিকারকর্মীরা বলছেন, ইতিমধ্যেই স্ন্যাপে কাজের শর্ত থাকায় নতুন নিয়ম আরো অনেক মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করবে। কাইরোস সেন্টারের গবেষণা ও নীতি পরিচালক শাইলি বার্নস বলেছেন, এটি সবচেয়ে দুর্বল মানুষদের খাবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য থাকা সুরক্ষাগুলো সরিয়ে দিচ্ছে। ২০২৭ সালে স্ন্যাপে আরো বড় কাটছাঁটকে এগুলোকে যুক্তিসংগত দেখানোর মঞ্চ তৈরি করা হচ্ছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)