প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন হলো ১ ফেব্রুয়ারি রোববার। জ্যাকসন হাইটসের ৩৭-৫৫ ৭২ স্ট্রিট ঠিকানায় এদিন অপরাহ্নে ফিতা কেটে আর বেলুন উড়িয়ে প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়। সভাপতি মনোয়ারুল ইসলাম এসময় অতিথিদের নিয়ে ফিতা কাটেন। এর আগে সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদানের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের উপদেষ্টা মাহমুদ খান তাসের ও এবিএম সালেহ উদ্দীন, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতক এটর্নী মঈন চৌধুরী, ব্রঙ্কস কমিউনিটি- বোর্ডের চেয়ার এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী, স্টার ফার্নিচারের সিইও লায়ন রকি আলিয়ান ও নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন জে এফ এম রাসেল।
পরবর্তীতে অফিস কক্ষে বিশেষ দোয়া-মুনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক পালাবদলের ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম মাছুম। এসময় ক্লাবের বর্তমান ও সাবেক সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাবের প্রথম অফিস উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিজস্ব অফিস পরিচালনার মাধ্যমে ক্লাবের কার্যক্রম এবং কমিউনিটির সেবায় প্রেসক্লাব আরো একধাপ এগিয়ে গেলো। বক্তারা ক্লাবের সার্বিক সফলতা কামনা করেন।
ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, প্রেসক্লাব অফিসে ৩০/৪০ জনের সভা-সমাবেশ করার সুযোগ রয়েছে। কমিউনিটির কোন সংগঠন প্রেসকনফারেন্স বা নিজেদের সভা করতে চাইলে আগামী ৩ মাস ফ্রিতে প্রেসক্লাবের অফিস ব্যবহারের সুযোগ পাবেন। তিনি জানান প্রেসক্লাবের আসবাবপত্র স্টার ফার্নিচারের সিইও লায়ন রকি আলিয়ানের সৌজন্যে এবং দুটি কম্পিউটার সানম্যান এক্সপ্রেস ও হাবিব রহমানের সৌজন্যে ব্যবহারের জন্য পাওয়া গেছে।
প্রেসক্লাবের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের অন্যতম উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন কিসলু, সাবেক সহ সভাপতি রিমন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবং হককথা ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ক্লাব সদস্য ও বিএফইউজে’র সাবেক মহাসচিব নূরুল আমীন রোকন ছাড়াও ক্লাব কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক মহাথির খান ফারুকী, অর্থ সম্পাদক রশীদ আহমদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরি সদস্য রওশন হক, শাহ আহমদ ও ফারুক হোসেন, সদস্য মনিজা রহমান, সৈয়দ মাসুদুল কবীর, এমদাদ চৌধুরী দীপু, সানাউল হক, আফরোজা ইসলাম, সৌরভ ইমাম, রাশিদা আক্তার, এস এম মোজাম্মেল হক, আবু সায়েম, এইচ এম আক্তার, জামিল আনসারী, তামান্না মৌ উপস্থিত ছিলেন।
এছাড়াও উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউইয়র্ক বাংলা.কম সম্পাদক আকবর হায়দার কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী ও রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী, প্রথম আলো’র নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটল, ইউএসনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, পাভেল রহমান, বিশিষ্ট রাজনীতিক এএসএম রহমতউল্লাহ, নজরুল একাডেমী’র সভাপতি কিউ জামান, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী, সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন, মসজিদ নামিরাহ-এর ইমাম ও খতিব বিশিস্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম অলিউর রহমান সিরাজী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র সভাপতি এ ইসলাম মামুন, ভূইয়া ট্যাক্স এন্ড মাল্টিসার্ভিসেস এর সিইও মিজানুর রহমান ভূইয়া, লেখক সানজিদা রহমান, রুপা খানম, তরিকুল ইসলাম মিঠু, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, ইয়র্ক বাংলার জামিল আনসারী, আইবি টিভির সৌরভ ইমাম, ফাহমিদা লীনা, নিউইয়র্ক কাগজের আফরোজা ইসলাম, আজকালের আবু সায়েম, টাইম টিভির তামান্না মৌ, রাশিদা আখতার, আপেল মাহমুদ, যুগান্তরের মোজাম্মেল হক, তানবিরুল হক, দৈনিক সংগ্রামের আখতার হোসেন, সানজিদা রহমান, বাংলা টিভির জহিরুল ইসলাম ও কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।